যশোরে অজ্ঞাত ব্যক্তির মৃত্যুদেহ উদ্ধার

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলার মনিরামপুর উপজেলার লাউড়ী এলাকার রাস্তার পাশ থেকে অজ্ঞাত (৫৫) এক ব্যক্তির মৃত্যুদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো পর্যন্ত তার নাম পরিচয় পাওয়া যায়নি।

মঙ্গলবার রাত ১১ টার দিকে মুমূর্ষ অবস্থায় ফায়ার সার্ভিস কর্মীরা তাকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রমেশ চন্দ্র পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত্যু ঘোষণা করেন।

মনিরামপুর থানার অফিসার ইনচার্জ আমিনুর মোহাম্মদ গাজী বলেন, রাতে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেন। এরপর তার পরিচয় জানার জন্য পিবিআই ফিঙ্গারপ্রিন্ট ম্যাচিং করার জন্য চেষ্টা করেন। কিন্তু তাকে সনাক্ত করা সম্ভব হয়নি। সিআইডির একটি টিম ও মৃতদেহটির সনাক্তের চেষ্টা করছেন। তবে মনে হচ্ছে ওই ব্যক্তি একজন ভবঘুরে প্রকৃতির। তার গায়ে কোন আঘাতের চিহ্নও নেই বলে তিনি জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *