যশোরের ৬টি আসনে ৩৫ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর জেলায় ৬টি আসনে ৪৮ প্রার্থীর মধ্যে দুই প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

যাচাই-বাচাই শেষে ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। ফলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৩৫ প্রার্থী। জেলা রিটার্নিং অফিসার এ তথ্য নিশ্চিত করেছে।।

মনোনয়নপত্র প্রত্যাহার করা প্রার্থীরা হলেন-  যশোর-৪ বাঘারপাড়া-অভয়নগর আসনে স্বতন্ত্র প্রার্থী ফারহান সাজিদ, যশোর-৩ সদর আসনে এনসিপির প্রার্থী খালেদ সাইফুল্লাহ।

নির্বাচনে চূড়ান্ত যাচাই বাচাই শেষে জেলা প্রশাসকের কনফারেন্স রুমে বুধবার বেলা ১১টায় প্রতীক বরাদ্দ ঘোষণা করেন রিটার্নিং অফিসার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ আশেক হাসান।  ঘোষণা অনুযায়ী ৬টি আসনের ৩৫ প্রার্থীরা হলেন-

যশোর-১ (শার্শা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ আজীজুর রহমান (দাঁড়িপাল্লা), বিএনপির প্রার্থী নুরুজ্জামান লিটন (ধানের শীষ), জাতীয় পার্টির প্রার্থী জাহাঙ্গীর আলম চঞ্চল (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী বক্তিয়ার রহমান (হাতপাখা)।

যশোর-২ (ঝিকরগাছা ও চৌগাছা) আসনে বিএনপির প্রার্থী সাবিরা সুলতানা (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ (দাঁড়িপাল্লা) ,স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান ( ফুটবল) , ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ইদ্রিস আলী (হাতপাখা), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের প্রার্থী শামছুল হক (টেলিভিশন), বাসদের প্রার্থী ইমরান খান (মই) , এবি পার্টির প্রার্থী রিপন মাহমুদ (ঈগল), স্বতন্ত্র প্রার্থী জহিরুল ইসলাম (ঘোড়া)

যশোর-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল কাদের (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির প্রার্থী খবির গাজী (লাঙ্গল), সিপিবির প্রার্থী রাশেদ খান ( কাস্তে বা কাঁচি ), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুহাম্মদ শোয়াইব হোসেন (হাতপাখা), জাগপার প্রার্থী নিজামউদ্দীন অমিত (চশমা) ।

যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী গোলাম রসুল(দাঁড়িপাল্লা),স্বতন্ত্র প্রার্থী এম নাজিম উদ্দিন আল আজাদ (মোটরসাইকেল), জাতীয় পার্টির প্রার্থী জহুরুল হক (লাঙ্গল), বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির প্রার্থী সুকৃতি কুমার মন্ডল (রকেট) , ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী বায়েজীদ হোসাইন (হাতপাখা), বিএনপির প্রার্থী মতিয়ার রহমান ফারাজী (ধানের শীষ), খেলাফত মজলিসের প্রার্থী আশেক এলাহী (দেওয়াল ঘড়ি)।

যশোর-৫ (মণিরামপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী গাজী এনামুল হক (দাঁড়িপাল্লা), বিএনপির প্রার্থী রশীদ আহমদ (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জয়নাল আবেদীন (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী শহীদ মোঃ ইকবাল হোসেন (কলস), জাতীয় পার্টির প্রার্থী এম এ হালিম (লাঙ্গল) ।

যশোর-৬ (কেশবপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোক্তার আলী (দাঁড়িপাল্লা), বিএনপি প্রার্থী আবুল হোসেন আজাদ (ধানের শীষ),জাতীয় পার্টির প্রার্থী জিএম হাসান (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শহিদুল ইসলাম (হাতপাখা), এবি পার্টির প্রার্থী মাহমুদ হাসান (ঈগল)।

এদিকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ আশেক হাসান জানান, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২২ জানুয়ারি থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার প্রচারণা শুরু করবেন। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে। ভোটের পরিবেশ অবাধ সুষ্ঠু ও গ্রহনযোগ্য করতে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। যশোরে ৬টি আসনে ২৪ লাখ ৭১ হাজার ৯০৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ৮২৪ ভোট কেন্দ্রের ৪ হাজার ৬৭৯ ভোট কক্ষে ১৪ হাজার ৮৬১ ভোট গ্রহণকারী কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। এর মধ্যে প্রিজাইডিং অফিসার ৮২৪, সহকারী প্রিজাইডিং অফিসার ৪ হাজার ৬৭৯ ও পোলিং অফিসার ৯ হাজার ৩৫৮।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *