নিজস্ব প্রতিবেদক: যশোরের ঝিকরগাছার হাজিরবাগ এলাকায় সাহেব আলী (৩৪) নামে এক যুবকের মৃত্যু দেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২০ই নভেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে মৃতদেহের উদ্ধার করেছে ঝিকরগাছা থানার পুলিশ। সে ওই এলাকায় ওহাব আলী গাজীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান।
তিনি বলেন, বুধবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃত্যু দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে কি কারনে তার মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি। তার গায়ে কোন আঘাতের চিহ্ন নেই। মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশের কয়েকটি টিম ঘটনাস্থলে কাজ করছে বলে জানান এ কর্মকর্তা।