স্টাফ রিপোর্টার: মাদক আমাকে শেষ করে দিয়েছিল। কিন্তু আমি হাল ছাড়েনি। আমি সুস্থ হয়েছি। স্বাভাবিক জীবনে ফিরেছি। আপনারাও হাল ছাড়বেন না।
’ গতকাল যশোরের ভেকুটিয়াস্থ আহ্ছানিয়া মিশনের মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে (আমিক) ‘রিকভারী গেট টুগেদার’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার।
সম্প্রতি মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরা সাইফুল ইসলাম রাজু বলেন ‘ভুল করে বন্ধু-বান্ধবের সঙ্গে মিশে মাদকাসক্ত হয়ে পড়েছিলাম। কিন্তু বুঝেছি সুন্দর একটা জীবন আছে। পরিবার আছে। তাই আস্তে আস্তে চিকিৎসা নিয়ে ভাল হয়েছি। স্বাভাবিক জীবনে ফিরেছি। মাদকমুক্ত থাকতে ইচ্ছা শক্তিই যথেষ্ট’ । যে কেউ চেষ্টা আর ইচ্ছা শক্তি থাকলে মাদকমুক্ত হতে পারেন।
অনুষ্ঠানে বক্তব্য দেওয়া আরো কয়েকজন ‘রিকভারী’ বলেন, আমরা মাদক ছেড়েছি। সমাজ থেকে এ ব্যাধি সরাতে আমাদের মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আমাদের ধর্মীয় চর্চা বাড়াতে হবে। ঘৃণা করতে হবে মাদককে। শুধু ঘৃণাই নয়; মাদকের বিরুদ্ধে একসঙ্গে লড়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানের সভাপতিত্বে করেন সৈয়দ মিজানুর ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার রওশন আরা লিজা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক আসলাম হোসেন ও এনজিও সমন্বয়কারী শাহাজাহান নান্নু। অনুষ্ঠান পরিচালনা করেন আমিক যশোর সেন্টারের কাউন্সেলর হাবিবুর রহমান। বক্তব্য রাখেন আহছানিয়া মিশনের মেডিকেল অফিসার ডাক্তার মারুফুজ্জামান।