মনিরামপুরে শৃঙ্খলা ভঙ্গে বিএনপির দুই নেতা বহিষ্কার

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যশোরের মনিরামপুরে বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (২৩ মার্চ) যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মনিরামপুর উপজেলা খানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ও চালুয়াহাটী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবিরের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের প্রাথমিক সদস্যপদসহ দলের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং দলের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনো সম্পর্ক না রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, এই নেতাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা বিরোধী কার্যকলাপের অভিযোগ দীর্ঘদিনের। অভিযোগ রয়েছে, এই নেতারা দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নানাবিধ অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়ায় দল এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *