মনিরামপুরে বিএনপির সভাপতির বিরুদ্ধে দোকান ভাজ্ঞচুর ও লুটপাটের অভিযোগ

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক:যশোরের মনিরামপুর উপজেলার ১১ নং চালুয়াহাটি ইউনিয়নের হায়াতপুর ওয়ার্ড বিএনপির সভাপতি হুমায়ুন কবিরের বিরুদ্ধে দোকান ভাজ্ঞচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

এ বিষয়ে ভুক্তভোগী দোকানী আব্দুল মোমিন মনিরামপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। সে

মোবারকপুর গ্রামের সামছুর রহমানের ছেলে।

অভিযোগে আব্দুল মোমিন উল্লেখ করেন, মনিরামপুর উপজেলার
১১ নং চালুয়াহাটি ইউনিয়নের হায়াতপুর ওয়ার্ড বিএনপির সভাপতি হুমায়ুন কবিরের নেতৃত্বে অজ্ঞাতনামা ১০/১২ জনের একটি দল আব্দুল মোমিন তার আমার দোকানে এসে চাঁদা হিসাবে টাকা দাবি করেন। তিনি চাঁদার টাকা দিতে অস্বীকার করলে তাকে মারপিট করে দোকান ভাজ্ঞচুর করে ক্যাশ ড্রয়ার থেকে নগত অনুমান ৬০ হাজার টাকা নিয়ে যায়।

বিষয়টি নিয়ে মনিরামপুর উপজেলার ১১ নং চালুয়াহাটি ইউনিয়নের হায়াতপুর ওয়ার্ড বিএনপির সভাপতি হুমায়ুন কবিরের মুঠোফোনে বারবার সংযোগ দিও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে মনিরামপুর থানার অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ গাজী বলেন, ভুক্তভোগী দোকানদার থানায় অভিযোগ করার পর একজন পুলিশ পরিদর্শক কে তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। দোষী সাব্যস্ত হলো তার বিরুদ্ধে যথার্থ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *