ভারতে পালানোর সময়ে বেনাপোলে আরও এক আওয়ামী লীগ নেতা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক:ভারতে পালানোর সময়ে বেনাপোলে রুস্তম আলী খন্দকার নামে আরও এক আওয়ামী লীগ নেতা গ্রেফতার হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন কার্যাবলী করার সময় তাকে গ্রেফতার করেন বেনাপোল ইমিগ্রেশনের পুলিশ।
সে ঢাকা নারায়ণগঞ্জ ফতুল্লা ইউনিয়নের স্বেচ্ছাসেব ক লীগের সাধারণ সম্পাদক ও ঐলাকার তারামিয়ার ছেলে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী শিক্ষার্থী হত্যা মামলা রয়েছে বলে জানিয়েছে বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ ইমতিয়াজ ভূঁইয়া।
এর আগে গতকাল মঙ্গলবার বিকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা শেরপুরের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেতাই কুমার চন্দ্র পাল (৭১) কে বেনাপোল ইমিগ্রেশন গ্রেফতার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধেও আগস্টে বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনের উপরে গুলি ও হত্যাকাণ্ড ও নির্যাতনের অভিযোগে মামলা রয়েছে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি ইমতিয়াজ ভূঁইয়া জানান, বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য ও ইমিগ্রেশন পুলিশ সহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোয়েন্দা সংস্থাগুলো সর্বদা সক্রিয় রয়েছে.। যে কারণে বেনাপোল দিয়ে পালানোর চেষ্টা কালে প্রতিনিয়তই গ্রেফতার হচ্ছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী উপর হামলার ও হত্যা কান্ড ঘটনায় পলাতক আসামিরা। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে যেসব পাসপোর্ট যাত্রীরা ভারতে যাচ্ছেন- তাদের গোয়েন্দা সংস্থার পাশাপাশি ইমিগ্রেশন ডেস্কে দায়িত্বরত কর্মকর্তারাও জিজ্ঞাসাবাদ করছেন। আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কোনও এমপি-মন্ত্রী এবং দলীয় নেতাকর্মীরা যেন পালিয়ে যেতে না পারেন সেদিকেও নজর রাখা হচ্ছে। গ্রেফতারকৃত আসামিকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।