ভবদহের জলা বদ্ধতার স্থায়ী সমাধান করতে চান উপদেষ্টা রিজওয়ানা হাসান

নিউজটি শেয়ার লাইক দিন

তরিকুল ইসলাম মিঠু,যশোর প্রতিবেদক: যশোরের দুঃখ নামে খ্যাত ভবদহ। যশোরসহ তিনটি জেলার ৩২টি বিলের পানি জমে বছরের অধিকাংশ সময় জলাবদ্ধ থাকে ভবদাহ। বিগত সরকারের আমলে ভবদাহের পানি নিষ্কাশনের নানা উদ্যোগ গ্রহণ করা হলে সফলাতা মেলেনি ভবদাহ পাড়ের প্রায় ৫ লাখ মানুষের।

সরকারের বড় বড় প্রকল্প দিয়ে দূনির্তীবাজ প্রকল্প কর্মকর্তা, ঠিকাদারও রাজনৈতিক নেতারা কোটি কোটি টাকা লুটপাট করেছে। সংবাদ মাধ্যমে অবগত হয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রোববার (১০ই নভেম্বর) দুপুর ১২টার দিকে পানি নিষ্কাশনের প্রধান পথ জেলার অভয়নগরের আমডাঙা খাল পরিদর্শন করেছেন।

খাল এলাকায় ভুক্তভোগী মানুষের ভোগান্তির কথা শোনেন এবং স্থায়ীভাবে জলবদ্ধতার নানা বিষয়ে পরামর্শ গ্রহণ করেন। ভবদহ জলাবদ্ধতার স্থায়ী সমস্যার সমাধান করা হবে বলেও তিনি জানান।

তিনি আরো বলেন, ভবদাহের জলাবদ্ধতায় এ অঞ্চালের মানুষের এখন জাতীয় সমস্য। তাই সবার আগে এ অঞ্চালের পাঁচ লাখ মানুষের ভোগান্তির সমাধান  করা প্রয়োজন। বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করা হবে।  তার পর এ অঞ্চালের মানুষের জন্য জলাবদ্ধতার স্থায়ী সমাধানের জন্য যা কিছু করার পয়োজন তাই করা হবে।

এর আগে ৬ই অক্টবরে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির যশোর নেতৃবৃন্দের উদ্যোগে যশোর কালেক্টরেট চত্বরে অবস্থান কর্মসূচি চলাকালে ফোনালাপে পানি সম্পদ উপদেষ্টা ভবদহ অঞ্চল পরিদর্শনে যাওয়ার কথা বলেছিলেন।

ভবদাহ পরিদর্শনকালে উপদেষ্টার সাথে উপস্থিত ছিলেন, যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, অভয়নগর উপজেলা কর্মকর্তা ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহবায়ক রনজিত বাওয়ালি,সদস্য সচিব জিল্লুর রহমান ভিটু, সংগ্রাম কমিটির অন্যতম নেতা ইকবাল কবির জাহিদ, তসলিম উর রহমানসহ ভবদহ আন্দোলন সংগ্রামের নেতৃবৃন্দ ও ভবদহ এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *