বেনাপোল বন্দরের হ্যাল্ডিং শ্রমিকদের শপথ গ্রহণ

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির ৯২৫ এর ১৩ জন এবং ৮৯১ এর ১১ জনসহ মোট ২৪ জনকে শপথ গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (২৬শে ডিসেম্বর) সকাল ১১ টার বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির কার্যালয়ে স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সদস্যদের আনুষ্ঠানিকভাবে এর শপথ বাক্য পাঠ করান বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার একে এম আতিকুজ্জামান সনি।

এসময়ে উপস্থিত ছিলেন,বেনাপোল পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আবু তাহের ভারত,শার্শা উপজেলা যুবদলের আহবায় মোস্তাফিজ জ্বোহা সেলিম,নির্বাচন কমিশনার-মোহাম্মাদ আলী,নির্বাচন কমিশনার-মোঃ রেজাউল ইসলামসহ
৯২৫ ও ৮৯১ এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ত্রিবার্ষিক নির্বাচনে নব নির্বাচিতরা হলো, বেনাপোল স্থলবন্দর হ্যাল্ডিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর নব নির্বাচিত সভাপতি মোঃ আসাদুল, সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী,সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সহ-সভাপতি (১) মোঃ তবিবুর রহমান,সহ-সভাপতি (২) মোঃ তবিবুর রহমান তবি, সহ-সাধারণ সম্পাদক (১) মোঃ আব্দুল মজিদ ও সহ-সাধারণ সম্পাদক(২) মোঃ জিয়াউর রহমান, সহ ও সাংগঠনিক সম্পাদক মোঃ ইদ্রিস আলী ডাক্তার, কোষাধ্যক্ষ মোঃ সবুজ হোসেন, প্রচার সম্পাদক মোঃ ওমর ফারুক,বন্দর বিষয় সম্পাদক মোহাম্মদ আব্বাস আলী, দপ্তার সম্পাদক মোঃ আবুল কাসেম, কার্যনির্বাহী সদস্য মোঃ কামরুজ্জামান।

এবং বেনাপোল হ্যাল্ডিং শ্রমিক ইউনিয়ন ৮৯১ এর সভাপতি মোঃ মাকসুদুর রহমান রিন্টু, সহ সভাপতি মোঃ শহিদুল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ লিটন হোসেন,সহ-সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ আবেদর রহমান,কোষাধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম, দপ্তর ও প্রচার সম্পাদক মোঃ গোলাম মোস্তফা,আইন ও শ্রম বিষয় সম্পাদক মোঃ অহিদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মোঃলিটু,কার্যনির্বাহী সদস্য মোঃ রানা মিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *