বেনাপোলে ১০ কেজি গাঁজা জব্দ

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোলের সাদিপুর গ্রামের মাঠের মধ্যে থেকে পরিত্যক্তত অবস্থায় ১০ কেজি গাঁজা জব্দ করেছে বিজিবি সদস্যরা। এ সময় কোন পাচারকারীকে আটক করতে সক্ষম হয়নি।সোমবার (০৩ আগস্ট ) সকাল১০টার সময় রঘুনাথপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা গাঁজার চালানটি আটক করে।

রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার হাবিলদার আশেক আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক পাচারকারীরা ভারত থেকে বিপুল পরিমান গাঁজার একটি চালান এনে সাদিপুর গ্রামের মাঠের মধ্যে অবস্থান করছে।সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে আগেই পাচারকারীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত গাঁজা যশোর ব্যাটালিয়নে জমা দেওয়া হবে বলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *