বেনাপোলে ফেন্সিডিলসহ নারী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধি:যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে খাদিজা বেগম(৩৫)নামে এক নারী মাদক ব্যাবসায়ীকে ২৭ বোতল ফেন্সিডিল সহ আটক হয়েছে।বৃহস্পতিবার (৩০শে জুলাই)বেলা ১১টার দিকে ভবেড়বেড় গ্রামের চোরের রাস্থা থেকে ফেন্সডিল সহ আটক করা হয়।

আটকৃত আসামি বেনাপোল পোর্ট থানাধীন খড়িডাঙ্গা গ্রামের রফিকুলের স্ত্রী। সে আমড়াখালি তেলওয়ালা ফকির আহম্মেদের বাড়িতে ভাড়াটিয়া ।

পোর্টথানা ভারপ্রাপ্ত কর্মকতা মামুন খান জানান, গোপন সংবাদে জানা যায়,এক নারী মাদক ব্যবসায়ী মাদকের চালান নিয়ে ভবেড়বেড় গ্রামে হাইওয়ে রাস্থার সংযোগ স্থল চোরের রাস্থায় অবস্থান করছে। এমন খবরএসআই মাসনুন আলম ফোর্স নিয়ে সেখানে অভিযান চালালে তার কাছে থাকা ২৭বোতল ফেন্সিডিল সহ আটক করা হয়। আটককৃতের নামে মাদক আইনে মামলা দিয়ে আদালতে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *