নিজস্ব যশোর: ‘বেতনা এক্সপ্রেস’ও ’মোংলা কমিউটার’ ট্রেন দখল করে ভারতীয় অবৈধ্য পন্য পরিবহনের নিরাপদ যান হিসাবে ব্যবহার করছে চোরাকারবারীরা । কিছু সংখ্যক সাধারণ যাত্রী ট্রেন দু’টি যাতায়াত করলেও চোরাকারবারীদের ভয়ে সর্বদা তটস্ত থাকেন।
ট্রেনটিতে যাতায়াত কারী যাত্রীরা প্রায় চোরাকারবারীদের হাতে লাঞ্জিত হওয়ার ঘটনাও ঘটে। যাত্রী লাঞ্জিতের ঘটনায় পর্দার অন্তরালে রয়েছে চোরাকারবারী শক্তিশালি একটি সেন্ডিকেট। সেন্ডিকেটকে পুরোদুস্তুর সহয়াতা করে থাকে রেলওয়ে জিআরপি পুলিশ, নিরাপত্তা পুলিশও স্থানীয় থানাও ফাঁ ড়ি পুলিশও। ১৬ বছর ধরে আওমীলীগ শাসন আমলে এ শক্তিশালী সেন্ডিকেট গড়ে উঠেছিলো। ৫ই আগষ্ট আওমীলীগ সরকারের পতনের পরে কয়েকদিন নিস্কিয় থাকলেও সংশ্লিষ্টদের ম্যানেজ করেই আবারো সক্রিয় হয়ে উঠেছে সেন্ডিকেটটি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে জানতে চাইলে, কর্মকর্তারা এক অপারের উপরে দোষ চাপানোর চেষ্টা করেন।
১৯৯৯ সালের ২৩ নভেম্বর খুলনা-বেনাপোল রুটে যাত্রীবাহী ট্রেন টি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়। ট্রেনটি প্রায় ১১ বছর (২০১০ সালের ২৮ জুলাই পর্যন্ত) সরকারি তত্ত্বাবধানে পরিচালিত হয়। নানা অনিয়ম-অবস্থাপনা ও চোরাচালানী রোধে এরপর ট্রেনটি বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয়। প্রথমে বেসরকারি কোম্পানি ‘মেসার্স বান্না এন্টারপ্রাইজ’ ও পরে ‘ইসলাম শিপ বিল্ডার্স’ চুক্তিবদ্ধ হয়ে এই ট্রেন পরিচালনা করেন। এর পর আবার ২০১৩ সালে ট্রেনটি সরকারী তত্ত্বাবধানে নিয়ে ‘বেতনা এক্সপ্রেস’ নাম ধারণ করে স্থায়ীভাবে চলাচলা শুরু করে। আর তখন থেকে ট্রেনটি একটি শক্তিশালি চোরাকারবারী সেন্ডিকেটের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। সেন্ডিকেটের বেনাপোলের নিয়ন্ত্রণ করতো বাস্তহারা লীগের এক নেতা। অন্য দিকে নাভারণ সেন্ডিকেটের দায়িত্বে ছিলেন সাবেক মেম্বর আবুল হোসেন। এই সেন্ডিকেটের মাধ্যমে যশোর রেলস্টেশন এলাকার আয়নাল, হাসানও সোহাগ বেনাপোল কমিউটার বা বেতনা ও মংলা ট্রেনে পাচার করা অবৈধ্য মালামাল বৈধ্যতা দিতে মোটা অংকের টাকা উত্তলন করতে থাকে। এর মধে আয়নাল তোলে যশোর কোতয়ালী, থানা ও চাঁচড়া ফাঁড়ি পুলিশের, সোহাগ তোলে জিআরপি পুলিশের এবং হাসান তোলে সেন্ডিকেটের টাকা। তারা ভারত থেকে আসা প্রতিটি কম্বল প্রতি ৭০ টাকা,কসমেটিক ছোট টুপলা দেড়শ টাকা, বড় টুপলা দু’শ টাকা করে তুলে থাকে। কম্বলের মধে মাদক পাচার করা হচেছ। টুপলা বা ব্যাগের মধ্যে থাকে থ্রি-পিস, চকলেট, বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনী, ইমিটেশন গহনা, সিগারেট, মোবাইল, কাপড়, কিসমিস, আমদানি নিষিদ্ধ ওষুধ,সহ বড় বড় চালান নির্বিঘ্নে যশোর-খুলনাসহ বিভিন্ন স্থানে পাচার হয়ে যাচ্ছে। ফলে একদিকে এসব অবৈধ্য মালামালের সাথে দেশে আসছে মাদক দ্রব্য। অন্য দিকে সরকার হারাচ্ছে লাখ লাখ টাকার রাজস্ব।

এসব টাকা সন্ধার পর বড় বাজার এলাকায় একটি নির্জন স্থানে ভাগ বাটায়োরা করার পর একটি অংশ জিআরপি পুলিশের, একটি অংশ থানা পুলিশেরও আরেকটি অংশ সেন্ডেকেটের নেতাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়।
বেসরকারী ব্যাংক কর্মকতা ফায়েকুর রহমান বলেন, প্রতিদিন যশোর থেকে বেনাপোলে অফিস করি। কিন্তু যাওয়ার সময়ে চোরাকারবারীদের ভিড়ে ট্রেনটিতে কষ্ট করে যাওয়া গেলেও আসার সময় আর আসাতে পারি না চোরাকারবারীদের অত্যাচারে। তার ট্রেনের সিটের উপরে, সিটের তলায়, ট্রেনটির ব্যাগেজ র্যাকে, যাত্রীর দুিই সিটের মাঝখানসহ সব খানেই মালামাল এমনভাবে রাখে পা-হাতপা নড়াচড়া করা যায় না। কেউ কিছু বললে চোরাকারবারীরা দল ধরে তার উপরে ঝাপিয়ে পড়ে তাকে লাঞ্জিত করে। এসব কারণে আসার সময়ে কষ্ট হলেও বাসে করে যশোরে আসি।
ভারত থেকে আসা যাত্রী গোবিন্দ বর্মন বলেন, ১৫ দিন আগে চিকিৎসার জন্য ভারতে গিয়ে ছিলাম। সেখান থেকে আজ দুপুরে বেনাপোলে এসে পৌছেছি। খুলনা যাওয়ার জন্য অনেকক্ষণ রেলস্টেশনে অপেক্ষা করার পর বিকাল পাঁচার দিকে ট্রেন বেনাপোল পৌচ্ছানোর সাথে সাথে চোরাকারবারীরা তাদের মালামাল নিয়ে ট্রেন দখল করে নিয়েছে। তাদের মালামাল ও ঠেলাগুতার কারণে আমি ট্রেনটিতে উঠতেই পারছিলাম না। তার পরেও অনেক কষ্ট করে অনেক সময় পরে ট্রেনটির একটি কামরায় উঠি। কিন্তু কোন বসার জায়গা পাচ্ছিলাম না। সব সিট চোরাকারবারীরা দখল করে রেখেছে। যে সিটে বসতে যায়। পাশের থেকে একজন বলে এ সিটে লোক আছে। তাই উপয়ন্ত না পেয়ে আবার ট্রেন থেকে নেমে একেবারে পিছনের কামরায় গিয়ে উঠে একটি সিট পায়। সেই সিটের তলায়,দুই সিটের মাঝেও ল্যাগেজ র্যাকে চোরাকারবারীদের পন্যে ঠাসা। কিন্তু উপায় আর কি কোন রকম জড়সড় হয়ে খুলনার উদ্দেশ্যে রওনা হলাম।
উল্লেখ্য ‘বেতনা এক্সপ্রেস’ ট্রেনটি খুলনা থেকে সকাল ৬টা ১৫ মিনিটে ছেড়ে সকাল সাড়ে ৮টায় বেনাপোলে পৌঁছে। এরপর একই ট্রেন “মংলা কমিউটার” নাম ধারণ করে সকাল সাড়ে ৯টার ১৫মিনিটে মোংলার উদ্দেশে রওনা হয়। মোংলা থেকে আবার দুপুর ১টায় ছেড়ে বিকাল সাড়ে ৪টায় বেনাপোল পৌঁছায়। সবশেষ ট্রেনটি বেতনা নাম ধারণ করে বেনাপোল থেকে বিকাল ৫টায় ছেড়ে খুলনায় পৌঁছায় সন্ধ্যা সাড়ে ৭টায়।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাসেল মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, ট্রেনে চোরাচালানের বিষয়টি দেখাশোনার জন্য জিআরপিও নিরাপত্তা পুলিশ রয়েছে। তাই বিষয়টি তাদরে উপরে বর্তায়। তাই বিষয়টি নিয়ে জিআরপি ও নিরাপত্তা পুলিশ সাথে কথা বলার পরামর্শ দেন এ কর্মকর্তা।
বেনাপোল জিআরপি ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলামের কাছে পুলিশ পরিচয়ে ট্রেনে চোরাকারবারীদের কাছ থেকে টাকা উত্তোলনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছুই জানা নেই। কিন্তু কার জানা আছে এমন প্রশ্ন করার সাথে সাথে তিনি ফোনের সংযোগটি বিছিন্ন করে দেন।
খুলনা জিআরপি থানার ভারপ্রাপ্ত ইনচার্জ মিজান মোল্যার কাছে জানতে চাইলে তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, গত দুই দিন ধরে আমি ভারপ্রাপ্ত অফিসার ইনাচার্জ হিসাবে দায়িত্ব পালান করছি। তাই এ বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানান।
বিষয়টি নিয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে:কর্নেল সাইফুল্লা ইসলামের কাছে জানতে চাইলে তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, সীমান্ত জুড়ে বিজিবিকে কঠোর নজরদারীতে রাখা হয়েছে। তবে দেশের অভ্যন্তরে চোরাচালান রোধে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীও রয়েছে। চাইলে তারও এটি দেখতে পারে বলে তিনি জানান।