বিরামপুরে ১৫ গ্রামে ঈদ

নিউজটি শেয়ার লাইক দিন

দিনাজপুর সংবাদদাতা:সারাদেশে আগামী শনিবার মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদ্‌যাপনের দিন নির্ধারিত হলেও দিনাজপুরের বিরামপুরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে দুটি ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন।

শুক্রবার সকাল সাড়ে ৭টায় উপজেলার খয়েরবাড়ি-মির্জাপুর গ্রামের মসজিদে এবং ৭টা ২০ মিনিটে আয়ড়া বাজার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। দুই জামাতে ১৫ গ্রামের ১৫৫ জন মানুষ ঈদের নামাজ আদায় করেন। একটিতে মো. দেলোয়ার হোসেন কাজি এবং অন্যটিতে মাওলানা ইলিয়াস আলী ইমামতি করেন। জামায়াতে পুরুষ ১৩০ মুসল্লির এবং ২৫ জন নারী মুসল্লি উপস্থিত ছিলেন।
সরেজমিনে শুক্রবার সকালে উপজেলার খয়েরবাড়ি-মির্জাপুর গ্রামের গিয়ে দেখা যায়, সময় হওয়ার আগে দূরদূরান্তের গ্রামগুলো থেকে কেউ ভ্যানে আবার কেউ সাইকেল আবার কেউ মোটরসাইকেলযোগে একত্রিত হতে থাকে। বিশৃঙ্খলা এড়াতে বিরামপুর থানা পুলিশের পক্ষ থেকেও করা হয় নিরাপত্তার ব্যবস্থা। নির্ধারিত সময় সকাল ৮টায় ওই এলাকার মসজিদে মো. দোলোয়ার হোসেন কাজির ইমামতিতে নামাজ শুরু হয়। নামাজ শেষে মসজিদের পাশে পশু কোরবানি দেন মুসল্লিরা।

একদিন আগে ঈদ উদ্‌যাপন করার বিষয়ে জানতে চাইলে ইমাম মো. দোলোয়ার হোসেন কাজি বলেন, সৌদি আরবের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য মাত্র তিন ঘণ্টা। এই তিন ঘণ্টার ব্যবধানে দিনের পরিবর্তন হয় না। তাই এই নামাজ আদায় করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *