বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষনের অভিযোগ যুবকের বিরুদ্ধে

নিউজটি শেয়ার লাইক দিন

বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষনের অভিযোগ যুবকের বিরুদ্ধে

তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক: বিয়ের প্রলোভন দেখিয়ে ঘুরতে গিয়ে হোটেলে নিয়ে ধর্ষনের অভিযোগ উঠেছে এহসান আহমেদ ফয়সাল নামে এক যুবকের বিরুদ্ধে। ফয়সাল যশোর শহরের শংকরপুরের চোপদার পাড়ার শামীম আহমেদ মানুয়ারের ছেলে।

শনিবার (৪ই এপ্রিল) দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন যশোর অভয়নগর উপজেলার বুঘিলহাট পোতপাড়া এলাকার খানাজাহান আলীর মেয়ে সোনিয়া আক্তার দিয়া।

ভুক্তভোগী নারী জানান, আমি একজন অসহায় নারী, সমাজের উচ্চবিত্ত দ্বারা নিগৃহীত ও নির্যাতিত হয়ে বিচারের জন্য দ্বারে দ্বারে ঘ্বুরছি।

বিগত ২০২৪ সালে ফেসবুকের মাধ্যমে যশোর সদরের শংকরপুরের চোপদার পাড়ার এহসান আহমেদ ফয়সালের সাথে তার পরিচয় ও প্রেম হয়। প্রেমের একপর্যায়ে আমাকে কুয়াকাটায় ঘুরতে নিয়ে যায় এবং সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে হোটেল রুমে নিয়ে গিয়ে ধর্ষন করে। পরবর্তীতে আমি বিয়ের জন্য তাকে বার বার তাগাদা দিলে সে আমাকে বিয়ে করবে না বলে জানিয়ে দেয় এবং সাথে এটাও বলে যে এই বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করে তাকে বিয়ের আশা ছেড়ে দিতে ।

পরবতীতে আমি এহসান আহমেদ ফয়সালের বিরুদ্ধে ১৫ মে ২০২৫ ইং তারিখে যশোর কোতয়ালী মডেল থানায় একটি ধর্ষন মামলা দায়ের করি যা বর্তমানে চলমান আছে।

উক্ত মামলা দায়েরের জের ধরে আসামী এহসান আহমেদ ফয়সাল তার পিতা: শামীম আহমেদ মানুয়া, তার মাতা মনোয়ারা বেগম তার দুলা ভাই রিপন (রিপন অটোর মালিক) আমাকে মিমাংসার কথা বলে বাসায় ডেকে নিয়ে যায়। সেখানে নিয়ে তারা আমাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে আমাকে মামলা তুলে নিতে জোর জবরদস্তি করে। আমি তাদের কথায় মামলা তুলে নিতে না চাইলে ফয়সাল ও তার বাবা আমাকে জাপটে ধরে ও তার দুলাভাই রিপন জোরপূর্বক চেপে ধরে বিষ খাইয়ে অচেতন অবস্থায় রাস্তায় ফেলে দিয়ে আসলে পথচারীরা আমাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আমি সেখানে চিকিৎসা নিয়ে বাড়ি চলে যায় এবং গত ১১ই সেপ্টেম্বর ২০২৫ তারিখে একটি হত্যা চেষ্টার মামলা দায়ের করি। তারা কোন ভাবেই আমাকে দিয়ে মামলা উত্তোলন করাতে না পেরে যশোর জেলার বিভিন্ন বিএনপি নেতাদের নাম উল্লেখ করে ফোনে ও সরাসরি হত্যার হুমকি প্রদান করতে থাকে । আমার বাসায় ২৫ থেকে ৩০ জনের একটি সন্ত্রাসী দল পাঠায় তারা আমার বাসায় গিয়ে যশোর বিএনপি’র প্রভাবশালী নেতাদের লোক পরিচয় দিয়ে তাদের অনেক ক্ষমতা আমাকে গুম করে দিবে, মুখে এসিড মারবে, পিতাকে হত্যা করবে বলে শাসায়। আমি তাদেরকে বলি যে, আপনারা যদি আমাকে হুমকি দেন বা কোন ক্ষতি করার চেষ্টা করেন তাহলে আমি অনিন্দ্য ইসলাম অমিতের নিকট আপনাদের নামে বিচার দিবো। এই কথা বললে তারা তাৎক্ষনিক ভাবে আমার বাসা ত্যাগ করে চলে যান।

পরবতীতে এহসান আহমেদ ফয়সাল তার ও আমার অন্তরঙ্গ মুহুর্তের কিছু ছবি বিভিন্ন মানুষের ফোনে ফোনে প্রেরণ করলে আমি তার বিরুদ্ধে গত ৩১ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে যশোর কোতয়ালী মডেল থানায় একটি পর্নপ্রাফি আইনে মামলা দায়ের করি।

এতকিছুর পরও যখন আমি আইনি লড়াই লড়ে যাচ্ছি আমাকে দমাতে না পেরে আমার প্রতিবন্ধী পিতা আমার ভাই ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা হত্যাচেষ্টা মামলা দায়ের করে। পুলিশ কোন রকম তদন্ত না করে শুধু মাত্র রাজনৈতিক ও অর্থের কারনে প্রভাবিত হয়ে এবং রিপন অটোর প্ররোচনায় বিগত অফিসার ইনচার্জের নির্দেশে আমার ছোট ভাইকে গ্রেফতার করেছে ।

আমার বাসায় ভাংচুর করলো, আমাকে ধর্ষন করলো, আমাকে হত্যা চেষ্টা করলো, আমার মানহানি করলো । আমার বাসায় বার বার আক্রমন করলো । কিন্তু আসামী গ্রেফতার হচ্ছে না বা গ্রেফতার করছে না। আমি একজন গরীব ও অসহায় বলে আজ রাস্তায় রাস্তায় বিচার চেয়ে কেদে বেড়াচ্ছি। তদন্ত সাপেক্ষে সঠিক তথ্য তুলে ধরতেও আকুতি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *