বিদেশে লোক পাঠানোর কথা বলে দুই কোটি টাকা আত্মসাৎ, পালিয়ে যাওয়ার সময়ে বিমানবন্দরে গ্রেপ্তার প্রতারক

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: আমেরিকা-ইউরোপ-অস্ট্রেলিয়া পাঠানোর কথা বলে অন্তত ২৬ টি বিকাশ একাউন্টে দুই কোটি টাকা হাতিয়ে নেয় প্রতারক  নবীন হোসন ওরফে সাগর (৩২)। 

এরপর কৌশলে আরব আমিরাতে পালিয়ে যাওয়ার সময়ে গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশনের কর্মকর্তারা তাদের আটকে দেন। পরে খবর দেন যশোর সিআইডি পুলিশের কর্মকর্তাদের। সাথে সাথে সিআইডি পুলিশের কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত হয়ে তাদেরকে হেফাজতে নেন। প্রতারক সাগর মুন্সীগঞ্জ জেলার সদর উপজেলার ভিটি হোগলা বাঘাইকান্দি গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে।

পরে তার জিজ্ঞাসাবাদে নাহিয়ান হোসেন নাহিদ(১৮) নামে প্রতারক চক্রের আরো এক সদস্যকে আটক করে সিআইডি পুলিশের সদস্যরা। সে চাঁদপুর জেলার উত্তর মতলব থানার ষাটনল বাজার এলাকার কবির সর্দারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর সি আই ডি পুলিশের পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ।

মামলার সূত্র থেকে জানা যায়, নড়াইল জেলার লোহাগাড়া উপজেলা লাহুড়ী চর খামার ঘোপ গ্রামের মৃত গোলাম মাওলার ছেলে নয়ন মোল্লা (৩৫) অস্ট্রেলিয়া যাওয়ার জন্য প্রতারক সাগরকে বিভিন্ন সময়ে কয়েকটি মোবাইল ফোনের বিকাশ নাম্বারের মাধ্যমে ১৮ লাখ টাকা প্রদান করেন। এরপর পরপরই সেই সব মোবাইল ফোনের নাম্বার গুলো বন্ধ করে দেয়। উপায়ন্তু না পেয়ে তিনি আদালতে মামলা দায়ের করেন। মামলাটি তদন্তভার দেন যশোর সিআইডি পুলিশের নিকটে। একপর্যায়ে সিআইডি পুলিশের পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ মামলাটি অনুসন্ধানের জন্য সিআইডির পুলিশের উপপরিদর্শক বক্তিয়ার রহমান প্রযুক্তির মাধ্যমে তাদেরকে শনাক্ত করেন। এবং তারা যদি দেশ ছেড়ে না পালাতে পারে তার জন্য বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশকে অবহিত করেন।

মামলার তদন্ত কর্মকর্তা বখতিয়ার রহমান বলেন,নবীন ব্লকস এন্ড ট্রাভেলস নামের একটি ফেসবুক পেজ খুলে চটকদারী প্রচার প্রচারণা চালাতেন। বিদেশগামী প্রত্যাশীদের প্রতারণার ফাঁদে ফেলে টাকা-পয়সা হাতিয়ে নিতেন চকের মূল হতা সাগর। বিশেষ করে পৃথিবীর উন্নত রাষ্ট্রের মধ্যে অস্ট্রেলিয়া আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ ও কানাডায় লোক পাঠানোর কথা বলে প্রতারক সাগর প্রায়ই ২ কোটি টাকা টাকা আত্মসাৎ করেন। পরে পালিয়ে যাওয়ার সময়ে গতকাল রাত সাড়ে আটটার দিকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্য মতে নাহিয়ান হোসেন নাহিদ নামে আরো এক প্রতারক চক্রের সদস্যকে গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে অন্তত ১৫ থেকে ২০ জনের কাছ থেকে প্রায় দুই কোটি টাকা নিয়ে আত্মসাৎ করেছেন। এসব টাকা ২৬ টি বিকাশ একাউন্টের মাধ্যমে নিয়েছে চক্রটি। প্রতারক নবীনের দুবাইয়ে মেইনডিরা অল মোটিনা এলাকায় নবীন ডকুমেন্ট ইলারিং সার্ভিস নামেও একটি প্রতিষ্ঠান রয়েছে।

যশোর সিআইডি পুলিশের পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ বলেন,  প্রাথমিক জিজ্ঞাসাবাদে  সে গ্রাম গঞ্জের সহজ তরল মানুষকে ফুসলিয়ে উন্নত রাষ্ট্রে নেয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদ পেতে কয়েক কোটি টাকা আত্মসাৎ করে অঢেল সম্পত্তির মালিক হয়েছেন। এসব বিষয়ে অধিকতার অনুসন্ধান চলছে। তার ব্যাংক হিসাব গুলো খোঁজ করা হচ্ছে। তাছাড়া তার সঙ্গে আর কারা কারা জড়িত আছে সে বিষয়েও অনুসন্ধান চলছে। গ্রেফতারকৃতদের আদালত হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *