বিএনপি কর্মীর ছুরিকাঘাতে জামায়াতের কর্মী গুরুতর আহত 

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছায় বিএনপি কর্মীর ছুরিকাঘাতে রেজাউল (২৭) নামে এক জামায়াতের কর্মী গুরুতর আহত হয়েছেন।

সে চৌগাছা উপজেলার বাইশা গ্রামের পিতা নূর আলী দফাদারের ছেলে।

স্থানীয়রা জানান, রেজাউল দুপুরে বাইশা প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে যান। ভোট কেন্দ্রে ঢোকার মুখে কয়েকজন বিএনপি কর্মীর সঙ্গে তর্ক বিতর্ক হয়। কোনরকম বুঝে ওঠার আগেই এক বিএনপি কর্মী চাকু দিয়ে তার পেটে আঘাত করেন। সাথে সাথে আনসার সদস্য ও আশপাশের লোকজন তাকে উদ্ধার চিকিৎসার জন্য হাসপাতাল পাঠান।

বিষয়টি নিয়ে চৌগাছা থানার অফিসার ইনচার্জের মুঠোফোনের বারবর সংযোগ দিয়েও তাকে পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *