নিজস্ব প্রতিবেদক: পারিবারিক কলহের জেরে নিজের স্ত্রীকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করেছে স্বামী রাকিবুল ইসলাম (৪৫)।
সোমবার (১০ মার্চ) সকাল ৮টার দিকে এ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে যশোরের চৌগাছা উপজেলার নারায়ণপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘাতক রাকিবুল ইসলামের প্রথম স্ত্রী ঢাকায় থাকেন। তবে তাদের মেয়ে বাবার সঙ্গে চৌগাছাতেই বসবাস করেন। তিনি মাঝে মাঝে মেয়ের জন্য মিষ্টি বা খাবার কিনে আনতেন। যা নিয়ে বর্তমান স্ত্রী রেক্সোনা খাতুনের সঙ্গে প্রায়ই মনোমালিন্য হতো। সোমবার সকালে একই বিষয়কে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হয়। ঝগড়ার একপর্যায়ে রাকিবুল ইসলাম কাজে বের হতে চাইলে রেক্সোনা খাতুন বাধা দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে রাকিবুল রাগান্বিত হয়ে পাশে থাকা বাঁশ দিয়ে স্ত্রীকে এলোপাতাড়ি আঘাত করলে করলে স্ত্রী মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন এসে দেখেন রেক্সোনা গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে এবং মাথায় রক্তক্ষরণ হয়ে পড়ে আছে। পর স্থানীয় চিকিৎসাকরা তাকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
চৌগাছা থানার এসআই মো. মিজানুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘাতক স্বামী রাকিবুল পলাতোক রয়েছে। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।