বকাটের মোটরসাইকেলে প্রাণ গেল টকির

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুতের বেগে মোটরসাইকেল চালাচ্ছিল রাব্বি হোসেন প্রান্ত (২১) নামে এক বখাটে ওই যুবক।

শুক্রবার দুপুর বারোটার ২০ মিনিটের দিকে চাঁচড়া চেকপোস্ট থেকে দড়াটানার দিকে যাচ্ছিল। শহরের ব্যস্ততম এলাকায় রেলগেটে আসলে প্রান্ত মোটরসাইকেল নিয়ন্ত্রণ করতে না পেরে পথচারী টকি (৫০) উপর দিয়ে উঠেয়ে দেয়। এতে সে গুরুতর আহত হয়। সাথে সাথে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা একটার দিকে টকির মৃত্যু হয়। এ সময়ে ওই বকাটে যুবক রাব্বি হোসেন প্রান্তও গুরুতর জখম হয়। চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেছে। নিহত টকি রেলগেট পশ্চিম পাড়া এলাকার ইসরাইলের ছেলে।

এ মর্মান্তিক ঘটনা ঘটেছে শুক্রবার বেলা সাড়ে বারোটার দিকে যশোর মুজিব সড়ক রেলগেট এলাকায়।

অন্যদিকে ঘাতক মোটরসাইকেল চালক বকাটে প্রান্ত চাঁচড়া ডালমীল এলাকার কামাল হোসেনের ছেলে।

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ কাজী বাবুল হোসেন বলেন, সড়ক দুর্ঘটনার কারণে মৃত্যু ব্যক্তির পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ করেনি। তাই এ বিষয়ে কোন ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হচ্ছে না। নিহত ব্যক্তির পরিবার মৃত্যু দেহটি দাফনের জন্য নিয়ে গেছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *