তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক: মানুষের কল্যাণে কাজ করে প্রভুর সন্তূষ্টি অর্জন করায় আমার একমাত্র লক্ষ্য যশোর শার্শা-১ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা আজিজুর রহমানের।
একান্ত সাক্ষাৎকারে নির্বাচনে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কথা বলেন প্রতিদিনের বাংলাদেশ ও novanews24 এর সাথে। তিনি জানান, এ উপজেলার এমন কোন মানুষ নাই যে আমাকে চেনেন না। আমি দীর্ঘদিন ধরে শিক্ষকতার পাশাপাশি এলাকায় নানা সামাজিক কাজের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছি। এ উপজেলার প্রতিটি মানুষ আমাকে মনেপ্রাণে ভালোবাসে। সেই ভালোবাসা থেকে আমি বিগত আওয়ামী লীগ আমলেও মাত্র ৫ হাজার ভোটে হেরে গেছিলাম। আল্লাহ সহায় থাকলে মানুষ সেই ভালোবাসা থেকে আর জুলাই যোদ্ধাদের আদর্শকে হৃদয়ে ধারণ করায় মানুষ আমাকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করবেন। আমি বিজয়ী হলে সর্বপ্রথম এই উপজেলা সীমন্ত সংলগ্ন হওয়ায় এখানে মাদক ও সন্ত্রাসের অভয়ারণ্য রয়েছে। আমি প্রথমে এই দুইটা জিনিসকে নির্মূল করতে চাই। এরপর শিক্ষা, কৃষি, আত্মকর্মসংস্থান, শিল্প ও বন্দর উন্নয়নে কাজ করব। এর ফলে সীমান্ত অঞ্চলে মানুষের মধ্য থেকে মাদক ও সন্ত্রাস নির্মূল হবে।
নির্বাচনের লেবেল ফিল্ড নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে আমাদের প্রতিপক্ষরা পুরো উপজেলায় সন্ত্রাসবাদ কায়েম করে নির্বাচনটাকে বানচাল করতে চাইছে। তারা আমাদের মা-বোনদের সাথে অশোভন আচরণ করছে। এমনকি তাদের গায়ে হাত তোলা, মোবাইল কেড়ে নিচ্ছে। নারীদেরকে হুমকি ধামকি দেখানো হচ্ছে ভোটকেন্দ্রে যেতে দেওয়া হবে না। যা কোন সভ্য মানুষের কাম্য নয়। বিষয়টি নিয়ে প্রশাসনকে বারবার জানানো হলেও প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত শক্ত ভূমিকা নিতে লক্ষ্য করা যায়নি। নারীদের প্রতি প্রত্যেকেরই শ্রদ্ধা ও সম্মান দেখানো উচিত।
তিনি আরো বলেন, আমি বিজয়ী হলে ধর্ম বর্ণ জাতি গোষ্ঠী হিংসা বিদ্বেষ ভেদাভেদ ভুলে গিয়ে এ অঞ্চলে মানুষে মানুষে সম্প্রীতি গড়ে তুলবো। এ অঞ্চল থেকে হানাহানি দূর করবো। উপজেলার খাল-বিল, নদীগুলো সংস্কার করে এই অঞ্চলকে জলাবদ্ধতা দূর করা, নাভারন স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যাতে উন্নিত, বেনাপোল একটা ৫০ শয্যা বিশিষ্ট হসপিটাল, বেনাপোলে শ্রমিকদের ন্যায্যমূল্য নিশ্চিত, মহিলা শ্রমিকদের নিরাপত্তা ও স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করা, বেনাপোল বন্দরকে ডিজেলাইজেশনসহ কৃষি ব্যবস্থাকে আধুনিকাযন করবো ।
তিনি আরো বলেন, মেহেরবান আল্লাহ তায়ালা যদি আমাকে শার্শা বাসির খেদমতের সুযোগ দেন তাহলে ঘুষ দুর্নীতিসহ সমস্ত অনিয়ম দূর করব। গ্রামগঞ্জের রাস্তাগুলো খুবই নাজুক অবস্থা। এই রাস্তা গুলো টেকসাই করার ও শার্শা যুবকদের সরকারিভাবে ফ্রি ট্রেনিং দিয়ে তাদের কে বিদেশে পাঠাবেন বলে জানান তিনি।