প্রতিমন্ত্রিত্ব পেলেন যশোরের অনিন্দ্য ইসলাম অমিত

নিউজটি শেয়ার লাইক দিন

প্রতিমন্ত্রিত্ব পেলেন যশোরের অনিন্দ্য ইসলাম অমিত

তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক: জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রিত্বের দায়িত্ব পেলেন যশোরের অনিন্দ্য ইসলাম অমিত। বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই শান্তনু ইসলাম সুমিত।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে তিনি যশোর ৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি যশোর জেলা বিএনপির সদস্য এবং কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মঙ্গলবার (১৭ই ফেব্রুয়ারি) মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময় ছাত্ররাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি যশোর থেকে বারবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া ও বিভিন্ন সময়ে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রিত্বে দায়িত্ব পালন করা তরিকুল ইসলামের ছেলে।

মঙ্গলবার সকালে প্রথমে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান সিইসি। পরে তারা সবাই শপথ বইয়ে স্বাক্ষর করেন। বিকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান।

এর আগে সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত ও স্বতন্ত্র সংসদ সদস্যসহ অন্যান্য দল থেকে নির্বাচিত সংসদ সদস্যদের পর্যায়ক্রমে শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন।

উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল অনুযায়ী ২৯৭টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পেয়েছে ২০৯টি আসন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়ী হয়েছে ৬৮টি আসনে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি এবং স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে বিজয় লাভ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *