পাসপোর্ট যাত্রীর টাকা ছিনতাইয়ের অভিযোগে তিন যুবক আটক

নিউজটি শেয়ার লাইক দিন

পাসপোর্ট যাত্রীর টাকা ছিনতাইয়ের অভিযোগে তিন যুবক আটক

বেনাপোল প্রতিনিধি: বেনাপোলে পাসপোর্ট যাত্রীর টাকা ছিনতাইয়ের অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (২১শে ডিসেম্বর) দুপুরে তাদেরকে হার্ডার করেন বেনাপোল পোর্ট থানার পুলিশ।

আটককৃতরা হলেন- বেনাপোল বড় আঁচড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে মোঃ শোয়েব আক্তার (২৮), একই গ্রামের জাবের শেখের ছেলে শেখ রাহাদ অন্তর (৩৫) ও ইউনুস আলীর ছেলে আঃ কাদের।

বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ রাসেল মিয়া।

তিনি বলেন, শনিবার সকালে মনোজ কুমার (৭০) নামে এক হৃদরোগী ভারতীয় যার উদ্দেশ্যে বেনাপোলে ইমিগ্রেশন এর সামনে আসে। এসময়ে তাহার মেয়ে অবন্তি কর’কে ভয়ভীতি প্রদর্শন করে ইমিগ্রেশন সংলগ্ন ওয়ান ব্যংকের এটিএম বুথের পাশে গলিতে নিয়ে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। এসময় তারা ৩৫ হাজার টাকা আদায়ও করেন। ঐ ব্যক্তির মেয়ে অবন্তী কর (২৭) বেলা ১১ টায় দিকে থানায় অভিযোগ দায়ের করেন শোয়েব আক্তার, রাহাদ অন্তর ও আঃ কাদেরের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে ইমিগ্রেশন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন বেনাপোল পোর্ট থানা পুলিশের একটি টিম। দুপুরে তাদের আদালত হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *