নানা আয়োজনে যশোরের কালবেলা দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন

নিউজটি শেয়ার লাইক দিন

যশোর প্রতিনিধি: যশোরের নানা আয়োজনে দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক কালবেলার দ্বিতীয় বর্ষপূর্তি ও তৃতীয় বছরে পদার্পণ অনুষ্ঠান উদযাপন করা হয়েছে।

রোববার (২০শে অক্টোবর) দুপুর ১২টায় প্রেসক্লাব যশোরের মিলনায়তনে প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে আলোচনাসভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ‘বাঁচতে শেখা’র নির্বাহী পরিচালক অ্যাঞ্জেলা গোমেজ বলেন, অল্প সময়ে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে এগিয়ে যাচ্ছে কালবেলা। অনিয়ম, দুর্নীতি, যে কোনো ব্যক্তিই হোক না কেন তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে দৈনিক কালবেলা।

তিনি আরও বলেন, কালবেলা মাথার ওপরে খড়গ, বুকে তাক করা বন্দুকের নল জেনেও সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা হিসেবেই প্রমাণিত করেছে। ইতিমধ্যে দেশ জুড়ে সুনাম অর্জন করেছে। পত্রিকার পাশাপাশি মাল্টিমিডিয়া প্লাটফর্ম অনেক এগিয়ে গেছে। কালবেলার উত্তরোত্তর সফলতা কামনা করেন তিনি।

প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাভলু, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, জনকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার সাজেদুর রহমান বকুল, মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার নূর ইসলাম, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি তৌহিদ মনি, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মনিরুজ্জামান মনির প্রমুখ। যায়যায়দিনের স্টাফ রিপোর্টার ও সমাজের কথা বার্তা সম্পাদক হাবিবুর রহমান মিলনের অনুষ্ঠান পরিচালনায় স্বাগতিক বক্তব্য রাখেন কালবেলা পত্রিকার যশোর প্রতিনিধি ইমরান হোসেন পিংকু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *