নড়াইল সংবাদদাতা: নড়াইলের সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে দু’পক্ষের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের বড়কোলা গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্লা সাথে আরেক সাবেক ইউপি চেয়ারম্যান উজ্জল শেখের বিরোধ চলছিল। পূর্ব জেরে আজ ভোরে খায়রুজ্জামান মোল্লার লোকজন হামলা চালায় উজ্জল শেখের লোকজনের ওপর এতে ঘটনাস্থলে নিহত হয় ৩ জন।
পরবর্তীতে উজ্জল শেখের লোকজন পাল্টা হামলা চালায় খায়রুজ্জামান মোল্লার লোকজনের ওপর। এতে আহত হয় বেশ কয়েকজন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে আরও দুই জনকে মারা যান। এতে এ ঘটনায় এখন পর্যন্ত বাবা ছেলেসহ ৫ জন নিহতের খবর মিলেছে। তবে এখনো পর্যন্ত তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থলে যৌথ বাহিনীর সদস্যরা অবস্থান করে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে এসেছে।