দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিকের বাড়িতে উপহার নিয়ে গেলেন জেলা প্রশাসক 

নিউজটি শেয়ার লাইক দিন

তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক: দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেওয়া যশোরের জীবিত যোদ্ধা ল্যান্স করপোরাল শামসুদ্দিনের সঙ্গে দেখা করেছেন জেলা প্রশাসক(ডিসি) মো. আজাহারুল ইসলাম। এসময়ে তার জন্য ঈদের উপহার সামগ্রীও নিয়ে যান তিনি।

সোমবার (১৭ মার্চ) বিকেলে শহরের পুলিশ লাইন টালিখোলায় ওই যোদ্ধার বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। এই যোদ্ধা ১৯২৪ সালের ১০ই জুনে যশোরে টালিখোলা এলাকায় জন্মগ্রহণ করেন। ১৯৪২ সালের ২৭ আগস্টে চট্টগ্রাম ২৯ রেজিমেন্টে যোগদান করেন। ১০১ বছর বয়সী এই যোদ্ধা ১৯৪২ সালে ব্রিটিশ সেনাবাহিনীর পক্ষে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেন। পরে অবসর নেন ১৯৪৮ সালে।

তিনি পাকিস্তান সেনাবাহিনী এবং পরবর্তী সময়ে বাংলাদেশ সেনাবাহিনীতেও কর্মরত ছিলেন বলে জেলা প্রশাসক ও ল্যান্স করপোরাল শামসুদ্দিনের পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

জেলা প্রশাসকের দপ্তর থেকে একপ্রেস রিলিজের মাধ্যমে জানানো হয়, সোমবার দুপুরে যশোরের জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম প্রথমবারের মতো জেলা সশস্ত্র বোর্ডের সভায় যান। সেখানে গিয়ে জানতে পারেন, যশোর শহরের মধ্যেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেওয়া একজন জীবিত সৈনিক রয়েছেন। পরে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে কিছু সময়ের মধ্যেই ওই সৈনিকের খোঁজখবর নিতে তার বাড়িতে যান।এসময়ে ল্যান্স করপোরাল শামসুদ্দিনের হাতে শুভেচ্ছা উপহার হিসেবে ঈদসামগ্রী ও পোশাক কেনার জন্যে ১০ হাজার টাকা তুলে দেন। উপহার পেয়ে জীবিত এই বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করা সৈনিক আবেগাপ্লুত হয়ে পড়েন।

জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম জানান, আজ দুপুরে জেলা সশস্ত্র বোর্ডের সভায় গিয়ে জানতে পারি যশোরের শহরের মধ্যেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেওয়া ল্যান্স করপোরাল শামসুদ্দিন নামে একজন যোদ্ধা রয়েছে। তিনি জীবনে ব্রিটিশ, পাকিস্তান ও বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। তিনি বিরল সম্মানের অধিকারী। যে কারণে সংবাদটি পাওয়ার কিছু সময়ের মধ্যে আমি তার বাড়িতে যায় এবং তার খোঁজখবর নেয়। এ সময়ে তার জন্য ঈদের উপহার সামগ্রী প্রদান করি। আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি আরো দীর্ঘজীবী হোক এবং সুস্থ থাকুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *