দেয়ালের পোস্টারে শহীদ জিয়ার ছবি জড়িয়ে ধরে কাঁদছে কে এই নারী

নিউজটি শেয়ার লাইক দিন

তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক: শুক্রবার সকাল সাতটার দিকে মহা সড়কের পাশে দেয়ালে সাটানো সাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পোস্টারের ছবি জড়িয়ে ধরে  সত্তরোর্ধ্ব এক নারী কাঁদছে।

কৌতূহল বশত মোটরসাইকেল থামিয়ে তার কাছে গিয়ে জানতে চাইলাম কাঁদার কারণ। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার নাম পরিচয় জেনে আপনার লাভ টা কি? বুঝলাম আমার কথা শুনে তিনি বিরক্ত অনুভব করেছেন। পরে আবার জিজ্ঞেস করলাম নাম পরিচয় ও পোস্টার ধরে কাঁদার কারণ। এর পর অবলীলায় কাঁদতে কাঁদতে বলেন আমার স্বামী ছিলেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার সায়েদ আহমেদ আলি। তার বাড়ি ছিল যশোর খয়েরতলা নুরপুর এলাকায়। তার বাবার বাড়ি বরিশালের পিরোজপুরের মঠবাড়ীয়ায়।

ভিডিও দেখতে এখানে, ক্লিক করুন

২০১২ সালে জমি জায়গা সংক্রান্তের জের ধরে তার স্বামীকে পিটিয়ে হত্যা করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। প্রথম স্ত্রীর আকস্মিক মৃত্যুর পর সাঈদ আহমেদ আমাকে (হালিমা বিয়ে করেন। প্রথম স্ত্রী চার সন্তান থাকলেও হালিমা নিজে নিঃসন্তান। স্বামী হত্যার বিচারের দাবিতে তিনি আদালতের দ্বারে দ্বারে ঘুরেছেন অনেক বছর। খুয়েছেন প্রায় ৬ লাখ টাকাও। এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও গিয়েছেন ও নিজেই  তিনি। কিন্তু কোন লাভ হয়নি। তার বাড়ি জমি জায়গা সতীনের ছেলেরা কেড়ে নিয়ে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তারা নাকি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এখন তিনি মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষাবৃত্তি করে জীবন চালায়। ঘুমাই অন্যের বাড়িতে ও রেল স্টেশনে। কাঁদত  কাঁদত বলেন আজ জিয়াউর রহমান বেঁচে থাকলে বা প্রেসিডেন্ট থাকলে তার এমনটি হতো না। এসময়ে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে অনেক কটুক্তিও করেন।

বিষয়টি নিয়ে বিএনপি’র খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদকের অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আমি ভিডিওটি দেখেছি। ওই নারী স্বৈরাচার সরকারের বৈষম্য শিকার হয়েছিলেন। ভিডিওটি তারই বহিঃপ্রকাশ ঘটেছে। আমি খোঁজ খবর নিচ্ছি তাকে যেভাবে সহযোগিতা করা প্রয়োজন তা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *