দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত দেশ গড়তে জামায়াতের পক্ষে সমর্থন চাইলেন ডা. ফরিদ

নিউজটি শেয়ার লাইক দিন

চৌগাছা,চৌগাছা প্রতিনিধি:দুর্নীতি, সন্ত্রাস, মাদক সুশাসিত আধুনিক দেশ গড়তে যোগ্য ও সৎ মানুষের বিকল্প নেই।

আর সৎ ও যোগ্য নেতৃত্বের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীল বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চৌগাছা-ঝিকরগাছা আসনের জামায়াত সমর্থীত প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।

তিনি বলেন, ‘সৎ, যোগ্য, দক্ষ নেতৃত্বের অভাবে বাংলাদেশ বারবার পথ হারাচ্ছে। জামায়াতে ইসলামীতে রয়েছে সৎ, যোগ্য, দক্ষ নেতৃত্ব। যেই দলের আমির ও সেক্রেটারি তিনটি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেও দুই পয়সা দুর্নীতি করেনি, যে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজের অভিযোগ নেই, সেই দলই পারবে জাতির প্রত্যাশিত একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্র গঠন করতে। জনগণ যদি জামায়াতে ইসলামকে একবার সেই সুযোগ দেয়, জামায়াতে ইসলামী একটি সুখী-সমৃদ্ধ দেশ জাতিকে উপহার দেবে।’

বৃহস্পতিবার (১৩মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া স্বরুপদাহ, নারায়ণপুর ও হাকিমপুর ইউনিয়নের আয়োজনে হাকিপুর স্কুল মাঠের  আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

জামায়াতের এই নেতা আরও বলেন, জাতি হিসেবে আমাদের দুর্ভাগ্য, আমরা বৃটিশদের ২০০ বছরের শাসন-শোষণ থেকে মুক্ত হয়েও স্বাধীনতা পাইনি। ১৯৭১ সালে পাকিন্তানের শাসন-শোষণ থেকে মুক্ত হয়েও স্বাধীনতা পাইনি। সবশেষ ২০২৪ সালে দ্বিতীয় স্বাধীনতা যেই ঐক্যের ভিত্তিতে অর্জন হয়েছে সেই স্বাধীনতা যেন হুমকির মুখে না পড়ে। এজন্য সকলকে এক হয়ে দেশের স্বার্থে কাজ কাজ করতে হবে। কারণ ঐক্যবদ্ধ জাতিকে কোনো অপশক্তি পরাজিত করতে পারেনা।

উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে সাংবাদিকদের ভ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *