দু’দিন বন্ধ থাকার পর বেনাপোল দিয়ে আমদানী-রপ্তানী শুরু

নিউজটি শেয়ার লাইক দিন
সোহাগ হোসেন,বেনাপোল: দু’দিন বন্ধ থাকার পর বেনাপোল দিয়ে আমদানী-রপ্তানী স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার বার সকাল ১১ টার পর থেকে দু দেশের মধ্যে পুনরায় আমদানী-রপ্তানী আগের নিয়মে চালু হয়। গত মঙ্গলবার সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে ভারতের সাথে সব ধররনের আমদানী-রপ্তানী বন্ধ হয়ে যায়।
ব্যবসায়ীরা জানায়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা এবং উভয় দেশের ব্যাবসায়ীরা আলোচনার মাধ্যে আগের নিয়মেই কার্যক্রম শিথিল করে। বন্দরের সিএন্ডএফ এজেন্টের স্টাফদের ভারতে প্রবেশ করে সকাল থেকে আমদানী-রপ্তানী শুরু হয়।
বেনাপোল সিএন্ডএফ এজেন্টের কর্মচারী সুমন জানান,দু দিন পর আজ সকালে মালামাল রপ্তানীর জন্য কাগজপত্র নিয়ে পেট্রাপোল বন্দরে প্রবেশ করে আমাদের ব্যবসায়ী কাগজপত্রের আনুষ্ঠিকতা শেষ করে বাংলাদেশে এসেছি।এখন থেকে ভারতের সাথে সব ধরনের আমদানী রপ্তানী শুরু হয়েছে।
বেনাপোল কাস্টমসের কার্গ শাখার সহকারী কমিশনার উত্তম চাকমা জানান, সিএন্ডএফ এজেন্ট কর্মচারীরা ভারতে প্রবেশ করতে পারে সেই চেষ্টা চালানো হচ্ছিলো।আজ থেকে আমদানী-রপ্তানী সকল কাজ শুরু হয় এবং দু দেশের পণ্যবাহী ট্রাক প্রবেশ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *