ট্রেনে করে ৪৬৮ টন আলু এলো বেনাপোল বন্দরে

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: ট্রেনে করে ভারত থেকে। বেনাপোল বন্দরে এলো ৪৬৮ মেট্রিক টন আলু।

বৃহস্পতিবার (১২ই ডিসেম্বর) সন্ধ্যায় একটি মালবাহী ট্রেনে এই আলু পৌঁছেছে। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে পণ্য চালানটি খালাস করা হয়।

বেনাপোল স্থলবন্দরের সি অ্যান্ড এফ এজেন্ট আলম অ্যান্ড সন্সের প্রতিনিধি নাজমুল আরেফিন জনি বলেন, ‘ভারত থেকে ট্রেনে ৪৬৮ মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে। পণ্য চালানটি ছাড় করানোর জন্য আগামীকাল (শনিবার) বেনাপোল কাস্টম হাউজে কাগজপত্র জমা দেওয়া হবে। কাস্টমস ও রেলস্টেশনের কার্যক্রম সম্পন্নের পর বেনাপোল বন্দর অথবা নওয়াপাড়ায় আনলোড করা হবে। নওয়াপাড়া থেকে আলুগুলো ঢাকা এবং চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হবে।’

বেনাপোল স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের টাটা ট্রেডার্স নামক এক আমদানিকারক প্রতিষ্ঠান এই আলু আমদানি করেছে। ভারতের মালদার আতিফ এক্সপোর্ট নামে রফতানিকারক প্রতিষ্ঠান চালানটি রফতানি করেছে। একটি ট্রেনে ৯ হাজার ৪৬০ ব্যাগ আলু আমদানি হয়েছে। যার ওজন ৪ লাখ ৬৮ হাজার কেজি। পণ্য চালানটির আমদানি মূল্য ১০ লাখ ৭ হাজার ৬৪০ মার্কিন ডলার।

বেনাপোল কাস্টম হাউজের কমিশনার কামরুজ্জামান জানান, দেশে বাজারে আলু সংকট ও বাজার নিয়ন্ত্রণের লক্ষ্যে ভারত থেকে সরকার আলু আমদানির নির্দেশ দেয়ার পর। বৃহস্পতিবার সন্ধ্যায় মালবাহী ট্রেনের র‍্যাকে করে এসব আলু আমদানি করা হয়েছে। পণ্য চালান টি দ্রুত ক্লিয়ারেন্স দেয়ার জন্য সংশ্লিষ্ট অফিসার কে নির্দেশ দেয়া হয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *