ঝিকরগাছা বিএনপির নেতৃত্বে মুন্নি-নিপুন

নিউজটি শেয়ার লাইক দিন

তরিকুল  ইসলাম মিঠু, যশোর: যশোরের ঝিকরগাছা উপজেলা বিএনপির নেতা নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। দলের শীর্ষ ৩পদে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তৃণমূলের নেতা-কর্মীদের ভোটের মাধ্যমে দলের নেতা নির্বাচিত হলো।

নির্বাচনে সভাপতি পদে সাবিরা সুলতানা মুন্নি, সাধারণ সম্পাদক পদে ইমরান হাসান সামাদ নিপুন এবং সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ ও কাজী আব্দুস সাত্তার নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৬ অক্টোবর) কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ঝিকরগাছা বিএম হাইস্কুলে উৎসবমূখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকেলে ৩ টা পর্যন্ত কাউন্সিলররা ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণকে কেন্দ্র করে ঝিকরগাছা বাজার, উপজেলা মোড়, হাসপাতাল মোড়সহ গোটা ঝিকরগাছা শহর বিএনপি কর্মী সমর্থকদের পদচারণায় মুখোরিত ছিল। শীর্ষ ৩পদের নির্বাচনে সভাপতি পদে ২জন, সাধারণ সম্পাদক পদে ৩জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৫জনসহ মোট ১০জন প্রতিদ্বদ্বিতা করেন। এর মধ্যে সভাপতি পদে সাবিরা সুলতানা মুন্নি ৪৩৭ ভোট পেয়ে জয় লাভ করেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মোর্তজা এলাহী টিপু পেয়েছেন ২৯০ ভোট। সাধারণ সম্পাদক পদে ৩জনের মধ্যে ইমরান হাসান সামাদ নিপুন ২৬২ ভোট পেয়ে জয় লাভ করেছেন। অপর দুই প্রার্থী খোরশেদ আলম পেয়েছেন ২৪৩ ও আশফাকুজ্জামান খান রনি ২২৩ ভোট। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মুরাদুন্নবী মুরাদ ৩৬৮ ভোট ও কাজী আব্দুস সাত্তার ৩৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী গোলাম কাদের বাবলু ২৯৯, ইমামুল হক ২৩০ ও শাহিন আহম্মেদ ১৩৮ ভোট পেয়েছেন। নির্বাচনে ৭৮১ জন ভোটারের মধ্যে ৭৫০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু সার্বক্ষণিক ভোট গ্রহণ পর্যবেক্ষণ করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু। এছাড়া নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন, আহবায়ক কমিটির সদস্য মুনির আহম্মেদ সিদ্দিকী বাচ্চু, কাজী আজম, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল।
এদিকে নির্বাচন চলাকালে জেলা বিএনপির সদস্য অ্যাড. মো. ইসহক, গোলাম রেজা দুলু, এ কে শরফুদ্দৌলা ছোটলু, মিজানুর রহমান খান, আব্দুস সালাম আজাদ, সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু ফলাফল ঘোষণা করেন। এদিকে উপজেলা বিএনপির কমিটি গঠনের লক্ষ্যে এলাকায় উৎসবের আমেজ দেখা গেছে। ২০০৯ সালে সর্বশেষ এ উপজেলায় বিএনপির কাউন্সিল হয়েছিল। দীর্ঘ ১৬ বছর পরে বিএনপির দলীয় কাউন্সিলরা উৎসাহ উদ্দিপনায় এদিন ভোট প্রদান করেন। প্রবীণ ও গুরুতর অসুস্থরাও ভোট দিতে এসেছেন। নিজ দলের গণতান্ত্রিক চর্চার এই ভোট দিতে পেরে খুশি কাউন্সিলরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *