নিজস্ব প্রতিবেদক: ঝিকরগাছায় জামায়াতের কর্মীদের ওপর হামলা করে মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১২ টার দিকে উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের শ্রীচন্দ্রপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শ্রীচন্দ্রপুর গ্রামে মহিলা জামায়াতের ১০-১২ কর্মীরা দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতে যায়। এসময়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা মহিলাদের বাধা প্রদান করে। তাঁদের হেনস্থা করার চেষ্টা করে। অকথ্য ভাষায় গালিগালাজ করে।
খবর পেয়ে যুব জামায়াত ও শিবিরের ৮-১০ জন নেতা কর্মী ঘটনাস্থলে ছুটে যান। সেখানে ভোটের প্রচারে বাধা প্রদানকারী বিএনপি কর্মীদের সাথে কথা বলে নিবৃত করার চেষ্টা করেন। এসময়ে তাঁদের মধ্যে বাকবিতন্ডা হয়। মোবাইল ফোনের ক্যামেরায় ঘটনার ছবি তোলার চেষ্টা করলে বিএনপি কর্মীরা মুস্তাকিমের ক্যামেরা ছিনিয়ে চেষ্টা করে।
মারধরের ভিডিও দেখতে এখানে ক্লিক করুন
বাধা প্রদান করলে বিএনপি কর্মীরা এসএস পাইপ বাঁশ দিয়ে আক্রমণ করে। উভয় পক্ষে ধস্তাধস্তি হয় বলে জানান আহত মুস্তাকিম হাসান। তিনি ঝিকরগাছা ইউনিয়নের ঝাওদিয়া গ্রামের কামাল ফারুকির ছেলে। মোবাইল উদ্ধার করতে গেলে ১২-১৫ জনের সংঘবদ্ধ দল ধারালো দা, এসএস পাইপ, লোহার রড, বাঁশ হাতে নিয়ে আক্রমণ করে। মোবাইল ও মোটরসাইকেল ভাঙচুর করেছে। আহতরা হলেন, শিবির কর্মী মুস্তাকিম, বায়জিদ ও যুব জামায়াতের তিন কর্মী জহিরুল ইসলাম।
তারা ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।
প্রতিবাদে ৪ টায় ঝিকরগাছা বাজারে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে উপজেলা জামায়াতের নেতারা।
বিষয়টি নিয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ শাহজালাল কাছে জানতে চাইলে তিনি বলেন, হামলার ঘটনা সম্পর্কে আমি ভালো জানি না। তবে নিষিদ্ধ সংগঠনের কর্মীরা নাকি ভোট চাওয়াকে কেন্দ্র করে তর্ক বিতর্ক হয়েছে।