নিজস্ব প্রতিবেদক: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব জেসিনার পদ স্থগিতের একদিন পরেই গাঁজা সেবনের দায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা শাখার আহবায়ক রাশেদ খানের বাবার জেল-জরিমানা করা হয়েছে।
বুধবার (৫ই জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার আরবপুর ইউনিয়নের কদমতলা মোড় এলাকায় আবু তাহের(৫০) এর চায়ের দোকানে অভিযান চালিয়ে পাঁচগ্রাম গাঁজা রাখার অভিযোগে তাকে আটক করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের সদস্যরা।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে দু’শো টাকা জরিমানা ও পাঁচদিনের জেল প্রদান করেন। এর আগের দিন অর্থাৎ মঙ্গলবার রাতে সাংগঠনিক নীতিবহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার সদস্য সচিব জেসিনা মোর্শেদ প্রাপ্তির পদ স্থগিত করা হয়। বিষয়টি নিয়ে যশোরে ব্যাপক চাঞ্চল্যকর তৈরি হয়।
শাস্তিপ্রাপ্ত আবু তাহের উপজেলার খোলাডাঙ্গা কদমতলা এলাকার মৃত আতাউর জামানের ছেলে ও বৈষম্য বিরোধী আন্দোলনের যশোর জেলা শাখার আহ্বায়ক রাশেদ খানের বাবা।

একই সময়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা মোহাম্মদ আলম (৫০) নামে এক গাঁজা ব্যবসায়ীকে ২৫০ গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার করেন।
স্থানীয়রা জানান, মোহাম্মদ আলম একজন পেশাদার গাঁজা বিক্রেতা এবং আবু তাহের একজন গাজা সেবনকারী। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে উপস্থাপন করা হলে আবু তাহের গাজা সেবনের কথা স্বীকার করেন। ফলে আদালত তাকে ২০০ টাকা জরিমানা ও পাঁচ দিনের কারাদণ্ড প্রদান করেন। কিন্তু তারা কেউ বলছে একদিন আগে সাংগঠনিক নীতিবহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার সদস্য সচিব জেসিনা মোর্শেদ প্রাপ্তির পদ স্থগিত করা হয়েছে। তার ঠিক একদিন পরেই বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনের আহ্বায়ক রাশেদের পিতাকে মাদক সেবনের দায়ে তাকে এ শাস্তি প্রদান করা হলো। এটা পরিকল্পিত কিনা এ বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্বোধন কর্মকর্তাদের অনুসন্ধানেরও দাবি জানান।
স্থানীয় কয়েকটি সূত্র জানায়, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তা আসলাম দীর্ঘদিন ধরে যশোরে দায়িত্ব পালন করে আসছেন। বিগত বছরগুলোতে মাদকের নিয়ন্ত্রণের বিষয়ে তার কোন কার্যক্রম নেই। মাদক ব্যবসায়ীদের সঙ্গে তার রয়েছে নিবিড় সম্পর্ক। তিনি বিগত সরকারের আস্থাভাজন একজন কর্মকর্তা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদবিরের মাধ্যমে যশোরে পোস্টিং নেন। এখানে আসার পরে যশোর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যক্রম তেমন কারো চোখে পড়েনি। তিনি চাকরি বাঁচাতে মাঝেমধ্যে মাদক সেবনকারীদের মাদক ব্যবসায়ী বলে স্থানীয় কিছু সংবাদ মাধ্যমের সামনে উপস্থাপন করেন। তাছাড়া একদিন আগে সাংগঠনিক নীতিবহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার সদস্য সচিব জেসিনা মোর্শেদ প্রাপ্তির পদ স্থগিত করা হয়। পদবঞ্চিত হয়ে কৌশলে রাশেদের বাবাকে ফাঁসানো হয়েছে কিনা তার জোর দাবি জানিয়েছেন তারা।
বিষয়টি নিয়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের যশোরের উপপরিচালক আসলাম হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, তিনি বৈষম্য শিক্ষার্থী আন্দোলনের আহ্বায়ক রাশেদের বাবা কিনা সেটা আমাদের জানা নেই। তবে তিনি একজন মাদক সেবনকারী হিসেবেই তাকে আমরা শনাক্ত করি এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট তাকে ২০০ টাকা জরিমানা ও পাঁচদিনের জেল দিয়েছেন। এখানে আমাদের কিছুই করার নেই বলে জানান এ কর্মকর্তা।
বিষয়টি নিয়ে যশোর জেলা ডিএসবি পুলিশের ইন্সপেক্টর তোফাজ্জল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনের আহ্বায়ক রাশেদ খানের বাবাকে মাদক সেবনের দেয় গ্রেফতার করেন। পরের ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে জেল জরিমানা করেছেন। এ বিষয়ে আমরা পরে জেনেছি। তাকে থানায় হস্তান্তরের পরে বিস্তারিত জানা যাবে। তবে এর আগের দিন বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলন যশোরের সদস্য সাংগঠনিক নীতিবহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার সদস্য সচিব জেসিনা মোর্শেদ প্রাপ্তির পদ স্থগিত করা কিন্তু ওই বিষয়ের সাথে এর কোন সম্পর্ক আছে কিনা সে বিষয়ে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।