জামায়াতের নারী কর্মীদের ওপর হামলায় চৌগাছায় বিক্ষোভ

নিউজটি শেয়ার লাইক দিন

বিশেষ প্রতিনিধি: যশোরের চৌগাছা উপজেলার ধূলিয়ানী ইউনিয়নের মুক্তারপুর গ্রামে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চাইতে গিয়ে হামলার শিকার হন জামায়াতে ইসলামীর নারী নেতা-কর্মীরা।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ওই নারী ভোট কর্মীদের ওপর প্রতিদ্বন্দ্বি ধানের শীষ প্রতিকের প্রার্থীর নেতা-কর্মী সমর্থকেরা অতর্কিত এ হামলা করেন। মুক্তারপুর গ্রামের ইব্রাহিম হোসেনের নেতৃত্বে হামলায় অংশ নেন একই গ্রামের লিয়াকত আলী, শিমুল হোসেন, কবির হোসেনসহ বেশ কয়েকজন। হামলার সময় নারীদের অশালিন ভাষায় গালিগালাজ করা হয় ও শারীরিক ভাবে লাঞ্ছিত করা হয়। এমনকি সাথে থাকা মোবাইল ফোন সেট ও প্রয়োজনীয় কাগজপত্র কেড়ে নেয় হামলাকারীরা। হামলার শিকার নারী কর্মীরা হলেন, মোছা: রিংগুন খাতুন, সুমাইয়া বেগম, শাহানাজ খাতুন, দিশা খাতুনসহ ৫/৬ জন।
হামলাকারীরা নারী ভোট কর্মীদের ভোটের প্রচারে বাধা প্রদান এবং পরবর্তিতে ভোটের প্রচারে না আসার জন্য হুমকি প্রদান করেন।
এবিষয়ে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটিতে অভিযোগ প্রদান করেছেন হামলার শিকার রিংগুন খাতুন।
এছাড়া ৩ ফেব্রুয়ারি দুপুরে হাকিমপুর ইউনিয়নের মাঠচাকলা গ্রামে ভোট চাইতে গেলে হামলার শিকার হয়েছেন একই গ্রামের নাসরিন খাতুন, রিনা খাতুন, মোছা: নুরজাহান, মোছা: রিনা খাতুন, লিমা খাতুন, নুরজাহান, সুমাইয়া খাতুন, ও আলপনা খাতুন।
হামলাকারীরা হলেন, একই গ্রামের শাহাবুদ্দিন, মুকুল ও মন্টু রহমান। জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসানের দপ্তরে এই ঘটনায় আলাদা অভিযোগ দাখিল করেছেন দাঁড়িপাল্লা প্রতিকের ভোট কর্মী নাসরিন খাতুন।
প্রতিবাদে আজ ৪ ফেব্রুয়ারি বিকাল ৩টায় চৌগাছা পৌর শহরে বিক্ষোভের ডাক দিয়েছেন জামায়াতের ইসলামীর চৌগাছা উপজেলা মহিলা বিভাগ ও ১১ দলীয় ঐক্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *