নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ রানাকে শনিবার দুপুরে মনিরামপুর বাজার থেকে আটক করেন ছাত্রদলের নেতারা।
এরপর তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। পুলিশ তাকে আদালতে হস্তান্তর করেন। কিন্তু একদিনের ব্যবধানে সে জামিনে বের হওয়ার খবর ছড়িয়ে পড়লে বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চর হয়। একপর্যায়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দীক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, উপজেলা যুবদলের আহ্বায়ক মোতাহরুল ইসলাম রিয়াদ, সদস্য সচিব সাইদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল গাজী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইউনুস আলী জুয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান এবং সদস্য সচিব মাসুদ গাজীসহবিএনপির অঙ্গ সংগঠনগুলো মনিরামপুর থানা চত্বরে গিয়ে বিক্ষোভ প্রতিবাদ জানায়। এ সময়ে কতিপয় ছাত্রদলের সদস্যরা থানার পোস্টে হামলা করে ভাঙচুর করে।
রোববার সন্ধ্যায় মনিরামপুর থানা চত্বরে এ প্রতিবাদ বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার সকালে দু’জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত ১৪-১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এই ঘটনায় জড়িত থাকার দায় পুলিশি ইতো মধ্যে মাকসিদুল আলম সোহান নামে একজনকে গ্রেফতার করেছে। মাকসিদুল আলম মণিরামপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদ্য বহিস্কৃত আহ্বায়ক।
স্থানীয়রা জানান, আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠনগুলোর সদস্যদের স্থানীয়রা আটক করে থানায় হস্তান্তর করছে। কিন্তু পুলিশ তাদের বিরুদ্ধে কঠোর হচ্ছে না। এমনকি দুর্বল মামলার কারণে তারা দিনের দিন আদালত থেকে জামিন পেয়ে যাচ্ছে। এর ফলে স্থানীয় নেতা কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরী হয়েছে। একপর্যায়ে রবিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মণিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টুর নেতৃত্বে যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা থানা ঘেরাও করে বিক্ষোভ প্রতিবাদ করেন। এ সময়ে কিছু উশৃঙ্খল যুবক থানার পোস্টে হামলা করে ভাঙচুর করে।
বিষয়টি নিয়ে মনিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টুর কাছে জানতে চাইলে তিনি বলেন, আটকের পর দুই দিনে ৭ জন চিহ্নিত অপরাধীকে ছেড়ে দিয়েছেন মণিরামপুর থানার কর্মকর্তা আমিনুর মোহাম্মদ গাজী। বিষয়টি নিয়ে স্থানীয় নেতাদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। সেই ক্ষোভের বসভূতিতে থানার সামনে নেতাকর্মীরা প্রতিবাদ বিক্ষোভ করেন। তবে কোন হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটেনি। কিন্তু তারপরও ওসি অযাচিতভাবে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছে। এটা খুবই দুঃখজনক। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নেতাদের সাথে আলোচনা শেষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে তিনি জানান।
বিষয়টি নিয়ে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ গাজীর কাছে জানতে চাইলে তিনি বলেন, পুলিশের পক্ষ থেকে অপরাধীদেরে গ্রেফতার করা হচ্ছে। কিন্তু আদালত যদি তাদের জামিন দেয় সে ক্ষেত্রে পুলিশের কিছুই করার থাকে না। কিন্তু বিএনপি নেতাকর্মীরা সেটা না বুঝেই অহেতুক পুলিশের উপর অসন্তু ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তবে থানায় হামলার ঘটনায় মামলা দেয়া হয়েছে। ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।