চৌগাছার গুড় মেলায় স্বরাষ্ট্র সচিব

নিউজটি শেয়ার লাইক দিন

চৌগাছা প্রতিনিধি:  যশোরের চৌগাছায় তিনদিনব্যাপী গুড়মেলা সম্পন্ন হয়েছে। খেজুরগুড়ের ঐতিহ্যকে টিকিয়ে রাখতে দুপুরে সমাপনী অনুষ্ঠানের আলোচনা সভায় যোগদান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি শেলী।

স্বাদে সেরা গন্ধে ভরা ‘খেজুর গুড়ে মনোহরা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাকজমকপূর্নভাবে শুক্রবার (১৭ জানুয়ারি) বিকাল পাচটায় এ মেলার সমাপ্তি ঘটে।

প্রধান অতিথির বক্তব্য নাসিমুল গণি শেলী বলেন, খেজুর গাছিদের অনুপ্রেরণায় খেজুরের গুড় এখন জি আই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। আমাদের এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে হবে। তিনি বলেন, এই অঞ্চলে খেজুরের রস গুড়ের জন্য আগে থেকেই সুনাম রয়েছে। এজন্য বেশি করে খেজুর গাছ রোপন করতে হবে। এবং গুড় পাটালি উৎপাদন বৃদ্ধি করতে হবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মোসাব্বির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম, খুলনা রেঞ্জের উপ- মহাপুলিশ পরিদর্শক রেজাউল হক পিপিএম, যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, যশোরের পুলিশ সুপার জিয়াউদ্দীন আহম্মেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা।

এসময়ে আরো উপস্থিত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী প্রখ্যাত অর্থনীতিবীদ ও সাংবাদিক প্রফেসর ড. এম শওকত আলী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম ইদ্রিস সিদ্দিকী, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, উপজেলা জামায়াতের আমীর মাও. গোলাম মোরশেদ, সাধারন সম্পাদক মাও. নুরুজ্জামান, সহ-সাধারন সম্পাদক মাষ্টার কামাল আহমেদ, পৌর বিএনপির সভাপতি সেলিম ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *