চৌগাছায় পূবালী ব্যাংক পি এল সি ইসলামী ব্যাংকিং কর্ণারের উদ্বোধন

নিউজটি শেয়ার লাইক দিন

চৌগাছা প্রতিনিধি: যশোরের চৌগাছায় পূবালী ব্যাংক পি এল সি ইসলামী ব্যাংকিং শাখা উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৭ই ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩ টায় চৌগাছা বাজারে দেশের এ প্রাচীন ব্যাংকের ফিতা কেটে শুভো উদ্বোধন করেন খুলনা অঞ্চলের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোঃ ফরিদ আহমেদ।

উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শাখা ব্যবস্থাপক মিজানুর রহমানের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর শাখা ব্যবস্থাপক টি এম ফয়সাল।

এছাড়া উপস্থিত ছিলেন বাজার ব্যবসায়ী সমিতির যুুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল ছাত্তার, চৌগাছা পূবালী ব্যাংকের অপারেশন ম্যানেজার মনিরুল ইসলাম, সিনিয়ার অফিসার দেব কুমার মন্ডল, অফিসার মো: শামীম রেজা,বিল্ডিং মালিক মিজানুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *