চুয়াডাঙ্গায় স্বর্ণপাচার মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

নিউজটি শেয়ার লাইক দিন

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় স্বর্ণপাচার মামলায় শিপন রানা ওরফে বাবু (৩০) নামে একজনের যাবজ্জীবন কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে। বুধবার বিকালে চুয়াডাঙ্গার স্পেশাল ট্রাইবুনাল-১ এর বিচারক মুহা: রবিউল ইসলাম এক জনার্কীণ আদালতে এ রায় প্রদান করেন। রায় ঘোষনার সময় অভিযুক্ত আসামী আদালতে উপস্থিত ছিলেন।
দন্ডিত শিপন রানা ওরফে বাবু দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙ্গা গ্রামের আব্দুর রহমানের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৪ এপ্রিল ভোরে চুয়াডাঙ্গা-৬ বিজিবির একটি টহল দল দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর গ্রামে অভিযান চালায়। এ সময় গ্রামের প্রগতি লাইফ ইন্সুরেন্স অফিসের সামনে থেকে শিপন রানা ওরফে বাবুকে মটর সাইকলেসহ আটক করে। পরে তার দেহ তল্লাশী করে উদ্ধার করা হয় ১ কোটি ১৯ লাখ ৭৭ হাজার ২৩ টাকা মূল্যের তিনটি স্বর্ণের বার। যার ওজন ৩ কেজি ১৭৫ গ্রাম স্বর্ণ।

এ ঘটনায় বিজিবির নায়েক সুবেদার তোতা মিয়া বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় স্বর্ণ পাচারের একটি মামলা দায়ের করেন। মামলায় ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার এ্যাক্টের ২৫-বি (১) (এ) ধারায় অভিযুক্ত শিপন রানা ওরফে বাবুর বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

আলোচিত স্বর্ণ পাচারের এ মামলায় দামুড়হুদা মডেল থানার ইন্সপেক্টর ইমদাদুল হক তদন্ত শেষে ২০১৭ সালের ৩১ অক্টোবর একমাত্র আসামী শিপন রানা ওরফে বাবুকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

বিজ্ঞ আদালত এ মামলায় মোট ৮ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন করেন। স্বাক্ষ্য গ্রহনে আদালত অভিযুক্ত শিপন রানা ওরফে বাবুকে দোষী সাব্যস্ত্র করে তাকে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *