চিকিৎসার অভাবে হাসপাতালে রোগীর মৃত্যু, স্বজনদের প্রতিবাদ

নিউজটি শেয়ার লাইক দিন

চিকিৎসার অভাবে হাসপাতালে রোগীর মৃত্যু, স্বজনদের প্রতিবাদ

তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক: যশোরে চিকিৎসা না পেয়ে নজরুল ইসলাম (৬০) নামের এক রোগীর মৃত্যু হয়েছে।

ঘটনার পরপরই রোগীর স্বজনরা প্রতিবাদ করতে হাসপাতালে গিয়ে ইন্টার্নী চিকিৎসক ডাঃ মোঃ ইফতেখাইরুল আলম শুভর উপর চড়াও হয়। নিহত নজরুল ইসলাম শহরের পূর্ব বারান্দি পাড়া বউবাজার এলাকার মৃত বাবু মিয়ার ছেলে।

এ সময়ে ওয়ার্ডে থাকা নার্সরা হাসপাতালে অন্যান্য ওয়ার্ডের নার্সদের ও ওয়ার্ডবয়দের ফোন করে ডেকে নিয়ে আসলে ওয়ার্ড বয় ও নাসরা মিলে প্রতিবাদকারীদের উপর হামলা করেন।

শুক্রবার রাত এগারোটার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পুরুষ মেডিসিন বিভাগে এ ঘটনা ঘটে।

নিহতের ছেলে ইমরান হোসেন বলেন, বৃহস্পতিবার বেলা শোয়া তিনটার দিকে পেটের ব্যথা নিয়ে আমার আব্বাকে যশোর সদর হাসপাতালের পুরুষ মেডিসিন বিভাগে ভর্তি করি। কিন্তু ডাক্তাররা আমার আব্বার চিকিৎসার প্রতি কোন গুরুত্ব দেননি। তাদের অবহেলার কারণে শুক্রবার রাত দশটায় ৪০ মিনিটে আমার আব্বার মৃত্যু হয়েছে। আমার আব্বার মৃত্যুর পরেও ডাক্তারদের ডেকেও পাওয়া যায়নি।

হাসপাতালে থাকা কয়েকজন রোগীর সঙ্গে কথা বলে জানা গেছে, হাসপাতালে রোগী ভর্তির পর দিনে একবার ইন্টার্নী ডাক্তার এসে রোগীদের দেখে যান। বাকি সময় ওয়ার্ডে থাকা নার্স এবং বয়রা দেখাশোনা করেন রোগীদের। রোগীদের কোন বিষয়ে নিয়ে নার্সদের কাছে গেলে নার্সরা রোগীর স্বজনদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। তাছাড়া হাসপাতাল থেকে দেওয়া হয় না ঠিকমতো খাবার, দেয়া হয় না ওষুধ, রক্তের ব্যাগ, রক্ত, এমনকি একটা সিরিজ পর্যন্ত প্রেসক্রিপশন করে দেয়া হয় বাইরে থেকে কিনে আনার জন্য। হাসপাতালের ছিট পেতে হলেও নার্স ও ওয়ার্ডবয়দের দিতে হয় মোটা অংকের টাকাও। শুক্রবার রাতে ডাক্তার ও নার্সদের অবহেলার কারণে নজরুল ইসলাম নামের এক রোগীর মৃত্যু হয় ।ঘটনার পর তাঁর আত্মীয়-স্বজনসহ অজ্ঞাতনামা ৩-৪ জন ক্ষিপ্ত হয়ে পুরুষ মেডিসিন বিভাগের ইন্টার্নী চিকিৎসক ডাঃ মোঃ ইফতেখাইরুল আলম রশুর সামনে গিয়ে প্রতিবাদ করেন। এ সময়ে হাসপাতলে অন্যান্য কর্মচারীরা এগিয়ে এসে রোগীর স্বজনদের মারধর করতে উদ্যত হন। পরে হাসপাতালের লোকজন এগিয়ে গিয়ে তাদেরকে শান্ত  করেন।

 

যশোরের জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডাক্তার হিমাদ্রি শেখর সরকার বলেন, হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনায় রোগীর পরিবারের সদস্যরা হাসপাতালের মেডিসিন বিভাগ কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসক ইফতেখাইরুল আলম শুভকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরে আমরা প্রতিবাদ করলে তারা ভুল স্বীকার করেন। বিষয়টি মীমাংসা হয়ে গেছে বলেও তিনি জানান।

বিষয়টি নিয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনর্চাজ কাজি বাবুল হোসেন বলেন, হাসপাতালের বিষয়টি পুলিশের মাধ্যমে জানতে পেরেছি। কিন্তু নিহত ও ডাক্তারদের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি। অভিযোগ করলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *