নিজস্ব প্রতিনিধি: সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ এর দ্রুত প্রজ্ঞাপনের দাবিতে যশোরে মানববন্ধন করা হয়েছে।
শনিবার(৫ই অক্টোবর) দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে যশোর ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের ব্যানারে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা দাবি করেন, করোনা ভাইরাসের মহামারী ও দেশের রাজনীতিক অস্থিরতার কারণে শিক্ষার্থীদের সেজনজটে সময় নষ্ট হয়েছে। তাই সম্প্রতি আন্দোলনের পর অন্তবর্তীকালীন সরকারের চাকরির বয়সসীমা ৩৫ এর বিষয়টি আমলে নিয়েছে। এ ৩৫ বছর বয়সের সময়সীমা গেজেটভুক্ত করে দ্রুত প্রকাশের দাবি করেন শিক্ষার্থীরা।
মানববন্ধনে অংশগ্রহণ করেন যশোরের বৈষম্যের বিরোধী ছাত্র নেতা নুর ইসলাম, নাজমুল হোসেন সুমন হোসেন, অপূর্ব বিশ্বাস, শরিফুল ইসলাম, কৃষ্ণ কুমার রায়, তানিয়া ইসলাম, খাদিজা খাতুন, মানিয়া খাতুন, শাকিলা খাতুন, অজয় কুমার দাস, ব্রোজেন দাস, সঞ্জিত সরকার, কাজল ঘোষ, আবু সাঈদ, আমিরুল ইসলাম বকুল ও প্রসেনজিৎ বিশ্বাস সহ সাধারণ শিক্ষার্থীরা।