নিজস্ব প্রতিবেদক: যশোরের কেশবপুরে ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে নুর ইসলাম নামের এক কৃষকের বসতবাড়ি ভাংচুর ও ফসল লুটের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে।
মঙ্গলবার (৩ই জানুয়ারি) দুপুরে প্রেসক্লাব যশোরের কনফারেন্স সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবার এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে নূর ইসলাম লিখিত বক্তব্যে পাঠ করে জানান, তিনি যশোর জেলার কেশবপুর উপজেলা গ্রামচীাদড়া গ্রামের মহাতাব সরদারের ছেলে।
একই উপজেলার পৌর এলাকার পৌরসভার ৭নং ওয়ার্ডের সোলাইমান মোড়লের ছেলে ও বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম (৫০) তাদের কাছে লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা না দেওয়াই ১৫ই জানুয়ারী সকাল সাড়ে দশটার দিকে তার ভাই মোঃ ইউছুক (৬০), মোঃ তাসের উদ্দিন (৫০)সহ ৫০-৬০ জনের একটি সন্ত্রাসী দল নিয়ে তাদের উপর হামলা করে তিনজনকে যখম করেন। তাদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। তাদের উৎপাদিত ফসল লুট করে নিয়ে যান। এমনকি তারা তার বাড়ির আশেপাশে মোটা মোটা শিশুগাছ ১০টি, মেহগনিগাছ ৫টি, নারিকেলগাছ ১০টি ও আনুমানিক ১০০ বাশ কেটে নিয়ে যায়। সেই থেকে ভুক্তভোগী পরিবার টি বিএনপি নেতা আবুল কাশেমের ভয়ে পরিবার পরিজন নিয়ে এলাকা ছেড়ে অন্য এলাকায় বসবাস করছে এবং চরম নিরাপত্তহীনতায় ভুগছি। পরিবার পরিজন নিয়ে যাতে বসত ভিটায় ফিরতে পারি তাহার বিহিত ব্যবস্থাসহ ওই সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন ও বিএনপি’র উদ্ধতন নেতাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
বিষয়টি নিয়ে কেশবপুর ৭ নম্বর ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেমের মুঠোফোনে বারবার সংযোগ দিলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

বিষয়টি নিয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ বোরহানউদ্দিনের মুঠোফোনে চাইলে জানতে চাইলে তিনি বলেন আমি মিটিংয়ে আছি। বিষয়টি নিয়ে পরে কথা বলবো।