গৃহবধূ গণধর্ষণের অভিযোগে ঝিকরগাছায় ছাত্রদলের দুই নেতা সহ আটক- ৪

নিউজটি শেয়ার লাইক দিন
ঝিকরগাছা প্রতিনিধি : গৃহবধূ গণধর্ষণের অভিযোগে যশোরের ঝিকরগাছায় ছাত্রদলের নেতাসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ভুক্তভোগী ৯৯৯ ফোন দিলে রবিবার (১৬মার্চ) বিকাল ৩ টায় প্রথমে উপজেলার গদখালী ইউনিয়নের পটুয়াপাড়া গ্রামে জাবেদের লিচু বাগানে অভিযান চালিয়ে ঝিকরগাছা থানা পুলিশ ভিকটিমকে উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান।
তিনি বলেন ট্রিপল নাইনে কল পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে প্রথমে ঘটনাস্থল থেকে ধর্ষিতাকে উদ্ধার করা হয়। পরে মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে সন্ধ্যায় ৪ ধর্ষককে আটক করা হয়।
আটককৃতরা হলো গদখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আল মামুন হোসেন (২১), সে একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে। দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত (২২), মিজানুর রহমান মির্জার ছেলে। জাকির হোসেনের ছেলে ছাত্রদলের কর্মী জাবের হোসেন (২৮) এবং উজ্জলের ছেলে আমিরুল ইসলাম (২০)। এরা সকলেই বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে এলাকাবাসী জানিয়েছেন।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবলুর রহমান খান জানান, সুমাইয়া (১৮) বিকেলে বেনাপোল খালার বাড়ি থেকে বাড়ি ফেরার পথে বাস থেকে নামে।সেখানে গদখালী বাজারের ফুলের দোকানদার আমিনুর রহমানের দোকানে গেলে ৪ যুবকের সাথে পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে সুমাইয়াকে গদখালী এলাকায় ফুলবাগান দেখাতে নিয়ে যাওয়ার কথা বলে কৌশলে পটুয়াপাড়া গ্রামের জাবেদ হোসেনের লিচুবাগানে নিয়ে গণধর্ষণ করে।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার নুর ই আলম সিদ্দিকী, নাভারণ (সার্কেল) এএসপি নিশাত আল নাহিয়ান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিষয়টি নিয়ে ঝিকরগাছা উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা বলেন, ঘটনাটি জানার সাথে সাথে দলীয় নেতাদের সঙ্গে আলোচনা করা হয়। এরপর সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় কোন ব্যক্তির দায় সংগঠন নেবে না। জাতীয়তাবাদী ছাত্রদলে কোন অপরাধীর ঠাই নাই। তাই তাদের কে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *