তরিকুল ইসলাম মিঠু,যশোর: মানুষ যখন সুখ ভোগে সাছন্দ বোধ করেন। ঠিক সেই মুহুর্তে অজপাড়া গায়ের ওয়াহিদ সদ্দার (৭০) সরকারী পরিত্যক্ত জায়গায় গাছ রোপন, পরিচর্যা করে সুখ-আনন্দ অনুভাব করেন। করেন স্কুলে স্কুলে গিয়ে চারা বিতারণ,ভালোবাসা দিবসে বিতারণ করে থাকেন গাছের চারা। এখন এ গাছ রোপন করায় যেন তার নেশায় পরিণত হয়েছে। এক জেলা থেকে অন্য জেলাতেও রোপন করছে গাছও স্কুলে স্কুলে কোমলমতী শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছে গাছের চারা।
শুধু তাই নয় তিনি আবাররাস্তার দু’ধারে গাছে গাছে সাটানো রাজনৈতিক নেতাদের ব্যানার, ফেষ্টুন, ব্যবসায়ীদের বিজ্ঞাপন যুক্ত ব্যানারের পেরেক উঠিয়েও গাছকে রক্ষা করতে দেখা যায় ভিন্ন ভিন্ন সময়ে। বিভিন্ন সময়ে রাস্তার দু’ ধারের মৃত্যু গাছকে পোষ্টমার্ডামের দাবিও জানান এ গাছ প্রেমী ওয়াহিদ। হ্যা এমনই সাদা-মনের মানুষ যশোরের সাড়াপোল এলাকার ওয়াহিদ সদ্দার। গত দুই জুগেরও বেশি সময় ধরে তিনি এ কাজ করে যাচ্ছেন। এ মহৎ কাজ করতে গিয়ে প্রতিটি পদে পদে পেয়েছে বাধাও বিপত্তিও। তবে থেমে নেই তার কার্যক্রম। নিজ জেলার গন্ডি পেরিয়ে তিনি প্রতিবেশী জেলা ঝিনাইদহের হরিণা কুন্ডেতেও তিনি রোপন করেছেন অজস্রা গাছের চারা। সেখানের স্কুলে স্কুলে গিয়েও ছোট কমলমতী শিক্ষার্থীদের হাতেও তুলে দিচ্ছেন গাছের চারা। পার্কে আড্ডামারা কপোত-কপোতীদের হাতেও তুলে দেন গাছের চারা। তিনি দেশের সব খানেই গাছ রোপন করে ছড়ি দিতে চান সবুজের বনায়ন।

শুধু শিক্ষার্থী বা প্রেমিক -প্রেমিকাদের মাঝে নয়,স্বামী-স্ত্রী, সন্তানসহ বিভিন্ন সম্পর্কের মানুষের মাঝে তিনি বিতারণ করে থাকেন গাছের চারা। গাছ ও প্রকৃতির প্রতি ভালোবাসা প্রকাশের আহ্বান করেন এই গাছপ্রেমী। সর্ব স্তরের মানুষও তার এই উদ্যোগকে স্বাগত জানান। এই বৃক্ষপ্রেমিক, গাছ দরদী, গাছবন্ধু নামে সমাধিক পরিচিত। এ মানুষটি গত ৬ বছর ধরে সড়কের পাশে থাকা গাছ থেকে পেরেক ও ব্যানার ফেস্টুন অপসারণও করে চলেছেন। এ কাজই তাকে এনে দিয়েছে গাছ দরদী, গাছবন্ধুর পরিচিতি। পেশায় রাজমিস্ত্রি ওয়াহিদ সরদার। নিজের কাজের ফাঁকে ফাঁকে তিনি পেরেক তোলা শাবল ও বাইসাইকেল নিয়ে বেরিয়ে পড়েন যশোর সদর উপজেলার সাড়াপোল গ্রামের বাড়ি থেকে । সাইকেলের সামনে একটি সাইনবোর্ড বাঁধা। তাতে গাছে পেরেক মারার ক্ষতির বিষয়ে সতর্ক বার্তা লেখা থাকে।
ওয়াহিদ বলেন, গাছের সঙ্গে তার সখ্য শিশুকাল থেকেই। তবে শুরুটা ২০০৬ সাল থেকে যশোর সদরসহ নানা জায়গায় গাছ লাগানোর মাধ্যমে। এ পর্যন্ত ২৫ হাজারের অধিক গাছ লাগিয়েছেন। যার মধ্যে সাড়ে ১৪ হাজারের মতো গাছ বেঁচে আছে। যার স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে বঙ্গবন্ধু কৃষি পুরস্কার পেয়েছেন। এ পুরস্কার তাকে অনুপ্রাণিত করে। এরপর গাছ নিরপত্তাহীনতায় রয়েছে এমন অনুভূতি থেকে তিনি গাছের শরীরে পেরেক ঠুকে সাইনবোর্ড ঝুলানো বন্ধ ও তা অপসারণে জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। আশ্বাস দিলেও প্রশাসন কাজটি না করায় নিজেই ২০১৮ সালের ৪ জুলাই বেরিয়ে পড়েন গাছকে যন্ত্রণা থেকে রক্ষার অভিযানে। আর সেই থেকে চলছে তার বৃক্ষরোপনও বৃক্ষ থেকে পেরেক অপসারণ। তিনি বলেন বৃক্ষরোপণ ও বৃক্ষের নিরাপত্তা তার এখন নেশায় পরিণত হয়েছে।

ভাতুড়িয়া এলাকার রবীন্দ্র সরকার বলেন, ওয়াদি পেশায় একজন রাজমিস্ত্রি। তার নুন আনতে পান্তা ফুরাই অবস্থা। রাস্তার ধারে গাছ রোপন ও গাছের থেকে পেরেকযুক্ত সাইনবোর্ড অপসারণ নিয়ে এলাকার লোকজন প্রথমদিকে হাসাহাসি করত। তারপরে তিনি যখন গাছে পেরেক মারার ক্ষতিকর বিষয় বোঝায় তখন মানুষ তাকে বাহবা দেয়। তবে তাকে কাজে লাগালে বৃক্ষ রোপনে ব্যাপক প্রসার সম্ভব বলে তিনি জানেন।
ঝিনাইদা হরিনাকুন্ডু উপজেলার পারমত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক রেবেকা সুলতানা কে বলেন, সুদূর যশোর থেকে এসে ঝিনাইদহের অজপাড়া গায়ে এসে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করায় আমরা আবেগপ্রপ্লুত। তার দ্বারা পৃথিবীটা আরও সুশোভনীয় হোক।
যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, আসলে তিনি সাদা মনের মানুষ। একজন রাজমিস্ত্রি হয়েও নানা সংকটে থাকার পরেও জেলা ও জেলার বাইরে প্রতন্ত অঞ্চলে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করে যাচ্ছে। তিনি আমাদের কাছে সহযোগিতা চাইলে তাকে সার্বিকভাবে সহযোগিতা করা হবে বলে তিনি জানান।