এটিএন নিউজের কর্মকর্তাসহ দুইজন ট্রাকের ধাক্কায় নিহত

নিউজটি শেয়ার লাইক দিন

মেহেরপুর সংবাদদাতা:মেহেরপুরের গাংনী উপজেলায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় এটিএন নিউজের কর্মকর্তা মকবুল হোসেনসহ (২৮) দুইজন নিহত হয়েছেন।

নিহত দুইজন হলেন- এটিএন নিউজের এইচআর ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও গাংনী উপজেলার ব্রজপুর গ্রামের আকরাম হোসেনের ছেলে মকবুল হোসেন (২৮) এবং তার বন্ধু চরগোয়ালগ্রাম গ্রামের আব্দুল আওয়ালের ছেলে আক্তারুজ্জামান (২৭)।
আজ রবিবার সকাল ১১টার দিকে উপজেলার বামন্দী বেতবাড়িয়া সড়কের পশুহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওই দুজন মোটরসাইকেলে করে বামন্দী পশুহাট এলাকায় পৌঁছানো মাত্র বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মকবুল হোসেন ও তার বন্ধু আক্তারুজ্জামান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয়রা বামন্দীর স্থানীয় একটি ক্লিনিকে নিলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ওসি মো. ওবাইদুর রহমান আরও জানান ট্রাকচালক পালিয়ে গেলেও পুলিশ ট্রাকটি জব্দ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *