এখন সরকারে আমরা যা খুশি তাই করবো দাম্ভিকতা দলিল লেখক সমিতির সভাপতির 

নিউজটি শেয়ার লাইক দিন

সরকার আমরা যা খুশি তাই করবো দাম্ভিকতা দলিল লেখক সমিতির সভাপতির 

নিজস্ব প্রতিবেদক: এখন ঝিকরগাছার সরকার আমরা। যা খুশি তাই করবো। এখানে এসি ল্যান্ড, বড় বড় সাংবাদিক অনেকে এসেছে কিন্তু কোন কাজ হয়নি।

সাংবাদিক এসে ছবি তোলেন, সাক্ষাৎকার নেন, এসিল্যান্ড সহ কর্মকর্তারা এখানে আসেন। কিন্তু আমরা কারো পরোয়া করি না। এসিল্যান্ড আসার পরে আমরা তাকে আমাদের এখানকার দুর্নীতি বা সিস্টেমের কথা জানিয়েছি। বলেছি আমাদের এখানে দুর্নীতি বন্ধ করতে হলে দলিল লেখকদের বেতন দিতে হবে। এরপর তারা এখান থেকে নীরবে চলে গেছেন। সাংবাদিকদেরকে জানিয়েছি ১৭ বছরে অনেক জ্বলেছি। আর জ্বলতে পারবো না। এখন মানুষকে জ্বালাবো। এখানে ছাত্রদলের কেন্দ্রীয় সদস্য রয়েছে। আমি যদি পাশে শক্তি পাই এর থেকে আরও বেশি কিছু করতে পারি। এখানে আমরা যা করব তাই হবে। এমনই দাম্ভিকতা সবার সাথে দেখান যশোরের ঝিকরগাছা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সভাপতি আকবর আলী।

মঙ্গলবার দুপুরে দলিল গ্রহীতাদের কাছ থেকে অতিরিক্ত টাকার নেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি এমন দাম্দেভিকতা দেখান।

ভিডিও দেখতে, এখানে ক্লিক করুন

উল্লেখ্য দলিল লেখক সমিতির সভাপতির নির্দেশ ছাড়া কোন দলিল রেজিস্ট্রি করেন না সাব রেজিস্টার শাহিন আহমেদ। নিজেই এ অফিসের সর্বশক্তির অধিকারী। তিনি প্রতিটি দলিলের রেজিস্ট্রি টোকেন দিতে সাত থেকে দশ হাজার করে টাকা আদায় করেন। আবার কোন কোন ক্ষেত্রে দলিল রেজিস্ট্রির প্রথম লাখে ৪০০০ এবং পরবর্তী লাখে ৫০০ টাকা করে। ক্ষেত্র বিশেষ ২০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত সমিতির নামে এ চাদা নিয়ে থাকেন। আর দলিল পত্র ও পর্চাতে সমস্যা থাকলে কয়েক লাখ টাকা ছাড়িয়ে যায়। সমিতির বাইরে কেউ দলিল নিয়ে গেলে সাব রেজিস্টার দলিলে স্বাক্ষর করেন না।

নাম প্রকাশ না করার শর্তে একজন দলিল লেখক জানান, দলিল লেখক সমিতির সভাপতি আকবরকে দেখলে মনে হবে দরবেশ বাবা। মুখে মেহেদী লাগানো দাড়ি। মাথায় টুপি। মনে হবে বেহেস্তের থেকে বের হয়ে এসেছে। সে অফিসে আসার সাথে সাথেই সিন্ডিকেটের টাকা নেয়ার জন্য পাগল হয়ে যায়। টাকা দিতে একটু দেরি হলে তার থেকে অনেক সিনিয়র দলিল লেখকদের সাথে খারাপ আচরণ করেন । সে প্রতিটি দলিল থেকে নানা কলা কৌশলে ১০ থেকে ২০ হাজার টাকা করে আদায় করে থাকেন। বিষয়টি নিয়ে ইতিমধ্যে দলিল লেখক সমিতির সদস্যদের মধ্যে চাপা ক্ষোভ তৈরি হয়েছে। এখন যদি তার লাগাম টানতে না পারে তাহলে ঝিকরগাছায় বিএনপির অবস্থা আরো খারাপ হবে।

নাম প্রকাশ না করার সাথে আরো এক দলিল লেখক বলেন, ৫ ই আগস্টের আগে আকবর আলীর আওয়ামীলীগ নেতাদের সঙ্গে নিবিড় সখ্যতা ছিল। ৫ তারিখের পরে তিনি হঠাৎ বিএনপি নেতা হয়ে উঠলেন। এরপরে সমিতির নেতা হলেন। নেতা হওয়ার পর পরই তিনি দলিল লেখকদের নাম করে মোট অংকের চাঁদাবাজি সহ নানা উপায়ে রেজিস্ট্রি অফিস থেকে লক্ষ লক্ষ টাকা আয় করেছে। এটা সব দলিল লেখকরাই জানেন। কিন্তু ভয়েও আত্ম সম্মানবোধে কেউ কিছুই মুখ ফুটে বলেন না। অফিসটিতে প্রতি সপ্তাহে অন্ততপক্ষে দুই শত দলিল হয়। প্রতিটি দলিলে ১০ হাজার করে টাকা নিলেও  অন্ততপক্ষে ২০ লাখ টাকা পকেটস্থ করেন। তাছাড়া যে সমস্ত দলিল ও জমির পর্চায় সমস্যা থাকে সেগুলো পার্সোনালি বহিরাগত স্টাফ সোহেলর মাধ্যমে হটলাইন করে লক্ষ লক্ষ টাকা আদায় করেন এই নেতা। সাব-রেজিস্ট্রি অফিসে এখন তাকে অনেকেই সব সমস্যার সমাধানও বলে থাকেন।

 

সেবা গ্রহীতাদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের বিষয়ে ঝিকরগাছার সাব-রেজিস্ট্রিটার শাহিন আহমেদের কাছে জানতে চাইলে তিনি বলেন, রেজিস্ট্রি অফিসের বাইরে দলিল সেবা গ্রহীতাদের কাছ থেকে টাকা বেশি নেয় কিনা না, সেটা আমার জানা নেই। এটা দলিল লেখকদের বিষয়। তাই এই বিষয়ে আমি কিছুই বলতে পারবো না বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *