বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় এক নারীকে নিয়ে দুই স্বামীর সংর্ঘষে প্রাণ গেল প্রথম স্বামী মো. শাহ আলম বিশ্বাসের (৫০)। ঘটনার ১০ দিনের মাথায় গত শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাহ আলম। দ্বিতীয় স্বামী আ. রহমান হাওলাদারের (৪৮) অবস্থাও আশঙ্কাজনক। তিনি চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন। সোমবার সকালে শাহ শাহ আলমের লাশ নিজ বাড়িতে দাফন করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে শরণখোলা থানা জানিয়েছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা জানান, নিহতের ঘটনায় থানায় একটি হত্যা মামলা রেকর্ড করা হয়েছে। পুলিশ তদন্ত করছে। যারাই এ হত্যাকাণ্ডের সাথে জড়িত থাক না কেন তাদের কে আইনের আশ্রয় আনা হবে।