ইমিগ্রেশনে পাসপোর্ট যাত্রীদের সাথে প্রতারনা,আটক-৫ 

নিউজটি শেয়ার লাইক দিন
বেনাপোল প্রতিনিধিঃ : যশোরের বেনাপোল চেকপোষ্ট পোর্ট থানা পুলিশের অভিযানে পাসপোর্ট যাত্রীদের সাথে প্রতারনা ও ছিনতাইয়ের অভিযোগে ৫ প্রতারক কে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
 এসময় তাদের শরীর তল্লাশী করে প্যান্টের পকেট থেকে ১১০ পুরিয়া হেরোইন উদ্ধার করেছে পুলিশ । এদের নামে প্রতারনার একাধিক মামলা রয়েছে।
শনিবার (২৮) সেপ্টেম্বর সকালে পাসপোর্টধারীদের অভিযোগের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানা পুলিশ ততক্ষানিক অভিযান চালিয়ে চৌধুরী সুপার মার্কেটের গোঁপন ঘর থেকে পুলিশ তাদের গ্রেফতার করেছে ।
গ্রেফতারকৃতরা হলেন, বেনাপোল পৌরসভার সাদিপুর গ্রামের সাহাজুল ইসলামের ছেলে ১/ আসাদুল ও ইশার উদ্দি্নের ছেলে ২/ মিরাজ,  ভবারবেড় গ্রামের ছমেদ হাওলাদারের ছেলে ৩/শামিম, ঘিবা গ্রামের  রফিকুল ইসলামের ছেলে ৪/রনি,বড় আঁচড়া গ্রামের ঈমরানের ইসলামের ছেলে ৫/শহিদুল
গ্রেফতারকৃত দের পোর্ট থানা পুলিশ যশোরের বিজ্ঞ মামলা দিয়ে আদালতে প্রেরন করেছে ।
বেনাপোল পোর্টথানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন ভক্ত জানান, পাসপোর্টধারীদের জিম্মি করে প্রতারনার অভিযোগে চেকপোষ্ট সীমান্তে গোঁপন আস্তানা গুলো বন্ধ করা হয়েছিল। কিন্তু প্রতারকরা সেসব ঘরের তালা ভেঙে আবারও আস্তানা গড়ে পাসপোর্টধারীদের সাথে প্রতারনার মাধ্যমে টাকা ও মুল্যবান সামগ্রী ছিনিয়ে নিচ্ছে।    প্রতারনার অভিযোগে অভিযান চালিয়ে একটি আস্তানা থেকে ৫ চিহ্নিত ছিনতাইকারীকে ধরা হয়। এসময় তাদের শরীর তল্লাশী করে প্যান্টের পকেট থেকে হেরোইনের পুরিয়া উদ্ধার করা হয়। এছাড়া প্রতারনার মাধ্যমে ছিনিয়ে নেওয়া অর্থ ফিরিয়ে দেওয়া হয় পাসপোর্টধারীদের কে ।
এদিকে স্থানীয়রা জানান, ভোর ৩ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত প্রতারোকরা বন্দরের বাস টার্মিনাল ও প্যাজঞ্জার  টার্মিনালের সামনে থেকে ফরম লেখার কথা বলে প্রকাশ্যে  তাদের আস্তানায় ডেকে নিয়ে টাকা ছিনিয়ে নিচ্ছে। এসব ঘর মালিকরা বেশি লোভের আশায় প্রতারকদের কাছে ঘর ভাড়া দিচ্ছে। আর প্রতারকরা সাইনবোর্ড বিহীন  এসব আস্তানায় নিয়ে পাসপোর্টধারীদর৷ জিম্মি করে অর্থ হাতিয়ে নিচ্ছে।  গত সপ্তাহে চেকপোষ্ট এলাকায় পাসপোর্টধারী প্রতারনার সাথে জড়িত ৮টি  ঘরে তালা ঝুলিয়ে দেয় পুলিশ। তবে প্রতারোকরা সে তালা ভেঙে আবার আস্তনা গড়ছে। এদের বিরুদ্ধে একাধিকবার দেওয়া হয়েছে প্রতারনা মামলা। তবে  বার বার তারা ফিরে এসে আবারো প্রতারনায় জড়াচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *