আলো ছড়াতে রাশিয়ার সড়কবাতি স্থাপন করা হলো যশোরে !

নিউজটি শেয়ার লাইক দিন

আলো ছড়াতে রাশিয়ার সড়কবাতি স্থাপন করা হলো যশোরে 

তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক: অন্ধকার সড়কে আলো ছড়াতে রাশিয়া থেকে আমদানি করা ১৮টি সড়কবাতি স্থাপন করা হয়েছে যশোরের সড়কে।

শহরের গুরুত্বপূর্ণ কোর্টের মোড় থেকে রেলগেট ক্রসিং পর্যন্ত রাস্তার ডিভাইডারের মাঝে এসব সড়ক বাতি স্থাপন করা হয়েছে। প্রতিটি লাইট স্থাপনে ব্যয় হয়েছে দুই লাখ ২৫ হাজার টাকা। এগুলো লোহার পাইপের স্ট্যান্ডের সঙ্গে স্থাপন করা হয়েছে। দেখতে অত্যাধুনিক এবং দৃষ্টিনন্দনও।

বড় বাজারে বাবু জানান, প্রতিবছর উল ফিতর থেকে ঈদুল আযহা পর্যন্ত ঈদ উপলক্ষে মুজিব সড়কের বিপণিবিতানগুলোতে আলোকসজ্জা করা হয়। এর পাশাপাশি সড়কবাতির স্থাপনের পর এই এলাকায় দৃষ্টিনন্দন আলোর ঝলকানি দেখা দিচ্ছে। যা দেখে এলাকাবাসী বেশ খুশি। তবে শহরের আরো যে যে সড়কে নিরাপত্তা ঝুঁকি রয়েছে সেসব সড়কগুলোতে বাতি স্থাপন করা জরুরী।

https://www.novanews24.com/wp-content/uploads/2025/03/20250322_205401.jpg

যশোরে পৌর প্রশাসক রফিকুল হাসান বলেন , বৃহস্পতিবার রাত ১০টার দিকে যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম স্লুইচ চেপে আধুনিক এ সড়কবাতির উদ্বোধন করেছেন। প্রাথমিক পর্যায়ে শহরের গুরুত্বপূর্ণ স্থানে কুড়িটি লাইট স্থাপন করা হয়েছে। অর্থের সংকলন না হওয়ায় পুরো শহরে লাগানো সম্ভব হয়নি। ধীরে ধীরে শহরে জুড়ে সড়কে এ সব বাতি স্থাপন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *