ডেস্ক নিউজ:যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের মাঝ আকাশে দুটি উড়োজাহাজের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে সাত জন মারা গেছেন।নিহতদের মধ্যে রয়েছেন স্থানীয় রিপাবলিকান আইনপ্রণেতা গ্যারি নোপ। খবর রয়টার্স।
আলাস্কা স্টেট ট্রুপসের বিবৃতিতে বলা হয়, কেনাই পেনিনসুলার সলডটনা শহরের বিমানবন্দরের কাছে উড়োজাহাজ দুটি বিধ্বস্ত হয়।
দুই বিমানের একটিতে একাই ছিলেন স্থানীয় রিপাবলিকান আইনপ্রণেতা গ্যারি নোপ। অন্যটিতে পাইলট ছাড়াও চার জন পর্যটক ও একজন গাইড ছিলেন।
আরোহীদের মধ্যে ছয় জন ঘটনাস্থলে নিহত হয়েছেন। একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হলেও হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।