আজহারীর মাহফিলে পদদলিত হয়ে ৩০ জন আহত

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোরে ড. মিজানুর রহমান আজহারীর মাহফিলে গিয়ে পদদলিত হয়ে ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (৩ই জানুয়ারি) রাতে পুলেরহাটের আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর তাফসীরুল কুরআন মাহফিল শেষ হওয়ার পর হুড়হুড়ি করে বের হওয়ার সময় পদদলিত হয়ে এ ঘটনা ঘটে। আহতরা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

তবে ৫ জন হাসপাতালে ভর্তি থাকার তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার বজলুর রশিদ।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানিয়েছে, পুলেরহাট আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে ওয়াজ মাহফিল শুনতে এসে পদদলিত হয়ে কমপক্ষে ৩০ জন আহত হন। এদের মধ্যে ১০ জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারা হলেন, মইনুল ইসলাম (৩২), ওসমান গণী (১৮), জিয়ান (২১), মারজান (১৮), ইব্রাহীম (৪০), মাসুদ (২৬), সাইদুল (২৮), লাবলী (৩০) ও আফিফা (১৪)।

আহতরা জানান, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তারা সকালেই পুলেরহাটে মাহফিলে এসেছিলেন। মেইন গেটে তালা মারা থাকায় তারা সেখানে অপেক্ষা করছিলেন। হঠাৎ সেখানে ঠেলাঠেলি শুরু হয়। এক পর্যায়ে পেছনে অবস্থানকারীরা সামনে আসতে চেষ্টা করলে হট্টগোল শুরু হয়। এসময় পেছন থেকে ধাক্কায় সামনে দাঁড়িয়ে থাকারা পড়ে গলে পদদলিত হন। এসময় কমপেক্ষ ৩০ জন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জুবাইদা ইসলাম জানান, আহতরা পদদলিত হয়ে কমবেশি আহত হয়েছেন। তাদের মহিলা ও পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আফিফার অবস্থার গুরুতর। বাকিরা আশঙ্কামুক্ত।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় পাঁচজন যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে।

এদিকে ঘটনার পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মাহফিলে দায়িত্বরত স্বেচ্ছাসেবীরা জানান, অন্তত ৩০ জন আহতের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক মৃত্যুর খবরও রটেছে। যদিও এ বিষয়ে যশোর কোতয়ালি মডেল থানা পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি।

মাহফিলের কয়েকটি সূত্র জানিয়েছে, মাহফিল কে কেন্দ্র করে চোর ও পকেটমারা ছিল বেপরোয়া। তারা আদ দ্বীনের গেটে অবস্থান করে প্রচন্ড ভিড়কে কাজে লাগিয়ে মানিব্যাগ, টাকা, মোবাইল ফোন ও মহিলাদের গলার চেইন ছিনিয়ে নিয়েছে। তবে এসব টাকা পয়সা ও সোনা দানা খুঁয়ে মাহফিলে থাকা ভলেন্টিয়ার বা কন্ট্রোল রুমে অভিযোগ করেও কোন সমাধা হয়নি।

বেনাপোল থেকে আসা সারমিন বলেন, আমি আমার বাচ্চা নিয়ে মাহফিলে ঢোকার গেটে প্রচন্ড ভিড়ের মধ্যে এক মহিলা আমার গলার চেইন ছিড়ে নেয়। এ সময়ে কন্ট্রোল রুমে অভিযোগ অভিযোগ করতে গেলে তারা অভিযোগ নেয়া হবে না বলে জানান।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার বজলুর রশিদ বলেন, যশোর জেনারেল হাসপাতালে পাঁচজন ভর্তি হয়েছেন।

উল্লেখ্য, যশোর পুলের হাট আদ্-দ্বীন ফাউন্ডেশন আয়োজিত তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনে মুসল্লিদের ঢল নামে। বিশেষ করে আন্তর্জাতিক খ্যাতিমান বক্তা মিজানুর রহমান আজহারীর আসার খবরে মাহফিল প্রাঙ্গণে কয়েক লাখ মানুষের সমাগম ঘটে। শুক্রবার সকাল থেকেই শীত উপেক্ষা করে মানুষ জমায়েত হয়। বিকেল থেকে মাহফিল স্থান ছাপিয়ে সড়ক, মহাসড়কে মানুষের ঢল নামে। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসা শুরু করে। দুপুরের পর সড়কে যানজট দেখা দেয়। এজন্য অনেকেই হেঁটে গন্তব্যে পৌঁছান। সব সড়কের ঢেউ গিয়ে মেশে পুলেরহাটে।মাহফিল উপলক্ষে চার দিনব্যাপী ইসলামী বই মেলা ও প্রদর্শনী করা হয়েছে। মাহফিল কে কেন্দ্র করে বিশাল মেলাও বসে। মেলায় অন্তত ২২টি স্টল রয়েছে। একইসঙ্গে শিশুদের জন্য ‘কিডস জোন’ করা হয়েছিলো।

এদিন সন্ধ্যায় আস সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহও বক্তব্য রাখেন।

এদিন গোটা শহরতলীতে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। সন্ধ্যার পর পায়ে হাঁটা মানুষের সংখ্যা বেড়ে যায়। অনেকেই মূল অনুষ্ঠানে স্থলে পৌঁছাতে পারেননি। দূর থেকেই বক্তব্য শুনতে হয়েছে।

খুলনা থেকে আসা সম্রাট বলেন, আমাদের গাড়ি সন্ধ্যায় যশোর মুড়লিতে পৌঁছায়। আর গাড়ি সামনের দিকে ভিড় ঠেলে লাগাতে পারেন। তাই গাড়ি থেকে নেমে সবাই একসাথে হাঁটা শুরু করে ওয়াজ মাহফিলে কাছাকাছি পৌঁছায়। কিন্তু মাহফিলের মূল মাঠে আমরা প্রবেশ করতে পারেনি। তাই মাহফিল থেকে অনেক দূরে অবস্থান করে মাহফিল শুনেছি। তিনি আরো বলেন শুধু আমরা নই এরকম কয়েক লক্ষ মানুষ মাহফিলের মূল মাঠে প্রবেশ করতে পারেনি। তারা দুই কিলোমিটার দূরে অবস্থান করে মাহফিল শুনেছে।

বেনাপোল থেকে আসা নাসিমা বেগম বলেন, নতুনহাট বাজারের আসলে আমরা যান লক্ষ্য করি। এরপর আমাদের গাড়ি আর সামনের দিকে এগোতে পারে নি। সেখান থেকে আমরা পায়ে হেঁটে মাহফিলে যোগ দেই। কিন্তু মাহফিলের মুল মাঠে প্রবেশ করতে না পেরে অনেক দূরে অবস্থান করে মাহফিল শুনেছি।

 

 

 

আদ্-দ্বীন ফাউন্ডেশনের মানবসম্পদ কর্মকর্তা জাহেদ হোসাইন জানান, আদ্-দ্বীন ফাউন্ডেশন শুধু ওয়াজ মাহফিলের মধ্যে সীমাবদ্ধ করেনি। এখানে ইসলামী কৃষ্টিকালচার তুলে ধরা হচ্ছে। দেশের প্রখ্যাত লেখকদের বই পাওয়া যাচ্ছে বই মেলার স্টলে। গার্ডিয়ান, সত্যায়ন, বিন্দু, সিয়ামসহ ২২টি প্রকাশনী এখানে স্টল নিয়েছে। পড়াশোনার অভ্যাসের জন্য এ বই মেলার আয়োজন করা হয়েছে। মেলায় কজন আহত হয়েছে জানতে চাইলে তিনি বলেন বিপুল সংখ্যক লোকের সমাগম হয়েছে। তবে মাঠের ভিতরে কোন সমস্যা তৈরি হয়নি। মাহফিল শেষে মেন রোডে ধাক্কাধাক্কিতে কয়েকজন আহত হওয়ার কথা শুনেছি। তবে সেটা গুরুত্বপূর্ণ নয় বলে পরে জানতে পেরেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *