অরক্ষিত যশোর কিশোর উন্নয়ন কেন্দ্র, পালাতে গিয়ে কিশোরী অপরাধী আহত

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: আবারো অরক্ষিত হয়ে পড়েছে যশোর কিশোর উন্নয়ন কেন্দ্র। কিশোর উন্নয়ন কেন্দ্র প্রাচীর টপকে পালাতে গিয়ে মেহেদী হাসান(১৭) নামে এক কিশোর আসামী গুরুতর জখম হয়েছেন।

খবর পেয়ে যৌথবাহিনীর সদস্যরা তাকে আটক করে কিশোর উন্নয়ন কর্তৃপক্ষের কাছে হস্থান্তর করেন। আহত মেহেদী বরিশাল জেলার বিমানবন্দর তিলোক গ্রামের ইউসুফ আলীর ছেলে।

মঙ্গলবার (২৫ই ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে যশোর পলিরহাটের কিশোর উন্নয়ন কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আহত মেহেদীকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রের হাউজ প্যারেন্ট বাবুল হোসেন জানান, গত ২০দিন আগে মেহেদী হাসান নামে এক ছিনতাই মামলার আসামী হিসাবে বরিশাল থেকে যশোর কিশোর উন্নয়ন কেন্দ্র আসে। তাকে দ্বিতলা ভবনের ১শ নম্বার রুমে থাকতে দেওয়া হয়। কিন্তু হঠাৎ করে মঙ্গলবার দুপুরে প্রতিষ্ঠানের সকলে অগচরে উন্নয়ন কেন্দ্রের পিছনের প্রাচীর টপকে পালাতে গিয়ে আহত হন। এ সময় প্রতিষ্ঠানের পিছনে থাকা যৌথবাহিনীর সদস্যরা দেখতে পেয়ে দ্রুত তাকে আটক করে। পরে কিশোর উন্নয়ন কেন্দ্রের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। এ সময় কর্তৃপক্ষ দ্রুত আহত কিশোরকে হাসপাতালে ভর্তি করেন।

যশোর জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আফম বজলুর রশিদ টুলু জানান, প্রাচীর থেকে লাফ দেওয়ার কারণে তার পায়ের হাটুতে এবং মাজায় আঘাত পেয়েছে। ব্যবস্থাপত্র দিয়ে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তবে তিনি শঙ্কা মুক্ত বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *