অভয়নগরে কৃষক সংগঠন পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত

নিউজটি শেয়ার লাইক দিন

অভয়নগর (যশোর) প্রতিনিধি:’কৃষিই সমৃদ্ধি’ এই স্লোগানকে সামনে রেখে যশোর অ লে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষক সংগঠন পর্যায়ে অবহিতকরণ, পরিকল্পনা পণয়ন ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) বেলা ১২ টা থেকে অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। শুভরাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা কৃষি অফিসার মোছাঃ লাভলী খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শেখ তৈয়েবুর রহমান এবং নওয়াপাড়া সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি অধ্যক্ষ এস এম খায়রুল বাসার।
ইছামতি ব্লকের দায়িত্বে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তা সাহানাজ সুলতানার স লানায় কোরআন তেলাওয়াত করেন মোঃ নাজমুল শিকদার এবং স্বাগত বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা শেখ রিয়াজ হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন সফল কৃষক ডাঃ এম এম জালাল উদ্দিন, মোঃ হাবিবুর রহমান, নাজমুল হাসান, নূরুজ্জামান, শাহাবুদ্দিন শেখ, ইউপি সদস্য সেলিনা, মোঃ শাহাবুদ্দিন প্রমূখ। এছাড়া কর্মশালায় কৃষাণ-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *